,

কে হচ্ছেন ‘বিগ বস ১১’র চ্যাম্পিয়ন?

news-image

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো ‘বিগ বস’। এবার ‘বিগ বস ১১’ প্রায় শেষের দিকে। ফলে এই শো নিয়ে ভারতজুড়ে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে।

প্রতিযোগিতায় সর্বশেষ টিকে আছেন চারজন প্রতিযোগী। তারা হলেন- শিল্পা শিন্দে, হিনা খান, বিকাশ গুপ্তা ও পুনিশ শর্মা। আর তাই কে কে হচ্ছেন ‘বিগ বস ১১’ এর চ্যাম্পিয়ন এ নিয়ে আলোচনা তুঙ্গে।

বিগ বসের ঘর থেকে সদ্য বাদ পড়েছেন আকাশ দাদলানি। বিজয়ীর মুকুট বিকাশ গুপ্তা পাবেন বলে সম্ভাবনা কথা জানান তিনি। আকাশ দাদলানি বলেন, গোটা প্রতিযোগিতায় বিকাশ ভীষণ ভালো খেলেছেন। সবার সঙ্গে ভালো ব্যবহারও করেছেন। তাই বিকাশ গুপ্তাই ‘বিগ বস-১১’ এর বিজয়ী হওয়া উচিত।

এদিকে ‘বিগ বস ১১’-এর সঞ্চালক সালমান খানের মা সালমা খান চান বিগ ‘বিগ বস ১১’-এর বিজেতা হন শিল্পা শিন্দে।সামাজিক যোগাযোগমাধ্যমের গুঞ্জনে শিল্পার পাল্লাই ভারী। সব জল্পনা-কল্পনার অবসান ঘটাতে আর একটা দিন অপেক্ষা করতে হবে। কেননা এই শোয়ের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে রবিবার (১৪ জানুয়ারি)। আর তখনই জানা যাবে কে পাচ্ছেন বিগ বসের এবারের চ্যাম্পিয়ন মুকুট। সূত্র: জিনিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর