,

বিশ্ব ইজতেমার বয়ান ও আখেরি মোনাজাত এবার বাংলায়

news-image

নিউজ ডেস্ক : এবার বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত ও হেদায়েতি বয়ান বাংলায় প্রদান করা হবে। টঙ্গীর তাবলিগের মুরব্বী গিয়াসউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তাবলিগ জামাতের ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপের শেষ দিন হলো আগামীকাল ১৪ জানুয়ারি রবিবার। গতকাল রাতে তাবলিগ শীর্ষ জামাতের মুরব্বীদের বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

তিনি বলেন, এবার বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের কাকরাইল মসজিদের মাওলানা হাফেজ মোহাম্মদ জোবায়ের। আখেরি মোনাজাতের আগে হেদায়তি বয়ানও বাংলায় করবেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন।

আগামীকাল রবিবার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে ইজিতেমার প্রথম ধাপের আখেরি মোনাজাত শুরু হবে। এবারের বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতের আগে হেদায়েতি বয়ান পেশ করবেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। আর আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের কাকরাইল মারকাজের মুরব্বী মাওলানা হাফেজ মোহাম্মদ জোবায়ের।

উল্লেখ্য যে, ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপ আগামীকাল রবিবার ১৪ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে। মাঝে চারদিন বিরতির পর আবার ১৯ জানুয়ারি (শুক্রবার) শুরু হবে দ্বিতীয় ধাপ। একইভাবে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে রোববার (২১ জানুয়ারি) শেষ হবে এবারের (২০১৮ সাল) বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর