,

ছোটবেলায় ‘ঝি’-এর কাজ করতেন কাজল!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের তারকা অভিনেত্রীদের একজন কাজল। নাম-যশ কিংবা প্রতিপত্তি কোনো কিছুর অভাব নেই তার। তবে এখনকার মতো অবস্থা এক সময় তার ছিল না। আজকাল বিত্তশালী বাড়িতে গৃহকর্মীরা(ঝি) যে সব কাজগুলো করে, সেই একই কাজগুলো করতেন নব্বইয়ের দশকের বলিউড কাঁপানো এই অভিনেত্রী।

অবশ্য অর্থের জন্য অন্যের বাড়িতে নয়। নিজের বাড়িতেই এগুলো করতেন। তবে সেটা অর্থকষ্টের কারণে নয়। নায়িকার দাবি, মা তনুজা তাঁকে শিখিয়েছিলেন, কোনো কাজই বড় বা ছোট নয়। তাই কাজলের মা তাঁকে দিয়ে ঘর মোছাতেন, বাথরুম পরিষ্কার করাতেন।

কাজল জানিয়েছেন, মা তাঁকে বলতেন, যদি জীবনে এমন পরিস্থিতি আসে যখন তোমার কাজ করে দেওয়ার কেউ নেই, তখন তোমাকেই নিজের বাড়িঘরের খেয়াল রাখতে হবে। তিনি মায়ের সেই কথা অক্ষরে অক্ষরে পালন করেছেন। এখন তিনি নিজেও তাঁর ছেলেমেয়েকে দিয়ে ঘর ঝাঁড় দেওয়ান বলেও দাবি করেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল আরও বলেন, শাহরুখ খানের সঙ্গে কাজ করতে সব সময় ভাল লাগে তাঁর। আনন্দ এল রাইয়ের ‘জিরো’ ছবিতে শাহরুখের সঙ্গে একটি বিশেষ দৃশ্যে রয়েছেন তিনি। কাজলের কথায়, শাহরুখ যা করেন, তাতেই নিজের ৩০০ শতাংশ দেন। তিনি এত ভাল অভিনেতা যে তাঁর সঙ্গে কাজ করা সব সময় অত্যন্ত সহজ হয়ে যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর