,

রোববার ঢাকায় আসছেন অপর্ণা সেন

news-image

বিনোদন প্রতিবেদক : ষোড়শ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে ১৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ‘চতুর্থ আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকার্স কনফারেন্স’। নারী চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে দুই দিনব্যাপী এই বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে।

আগামীকাল সকাল ৯টায় তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম এই সম্মেলনের উদ্বোধন করবেন। এ সময় উপস্থিত থাকবেন উৎসবের প্রধান পৃষ্ঠপোষক পররাষ্ট্র প্রতিমিন্ত্রী শাহরিয়ার আলম।

সম্মেলনে বাংলাদেশের নারী চলচ্চিত্রকারদের অগ্রদূত সুমিতা দেবী ও রওশন জামিলের প্রতি শ্রদ্ধা জানানো হবে।

উপমহাদেশর প্রখ্যাত নারী চলচ্চিত্রকার অপর্না সেন এবারের সম্মেলনের মূল আকর্ষণ। শনিবার যোগ দেয়ার কথা থাকলেও বিশেষ কারণবশতঃ তিনি এখনও ঢাকা পৌঁছাতে পারেননি বলে গ্লিটজকে জানিয়েছেন উৎসবের গণমাধ্যম সমন্বয়ক সোহান সিরাজ।

তিনি বলেন, “অপর্ণা সেন এখনও ঢাকায় পৌঁছাননি। যদিও তার আসার কথা ছিল। বিশেষ কারণবশতঃ তিনি শনিবার থাকতে পারছেন না। তবে, রোববার তিনি ঢাকায় আসবেন। কনফারেন্সের সমাপনী সেশনে যোগ দিবেন। পাশপাশি একটি সংবাদ সম্মেলনেও তাকে পাবেন গণমাধ্যমকর্মীরা।”

অপর্ণা সেন ছাড়াও দেশ-বিদেশের ৩৫ জনেরও বেশি নারী চলচ্চিত্র নির্মাতা এতে যোগ দিচ্ছেন। সম্মেলনে নারী চলচ্চিত্র নির্মাতা ও ব্যক্তিত্বদের সাথে মত বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের নারী নির্মাতাগণ অভিজ্ঞতা অর্জনের একটি সুবর্ণ সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

এখানে নারী নির্মাতারা তাদের কাজ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতাসমূহ এবং উত্তোরণের উপায় নিয়ে বিশ্বের খ্যাতিমান নারী নির্মাতাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন।

মোট জনসংখ্যার অর্ধেক হওয়ায় বিশ্ব-উন্নয়ণে নারীর ভূমিকা ও গুরুত্ব এতে তুলে ধরা হবে।

ষষ্ঠদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল আকর্ষনগুলোর একটি এই উইমেন্স কনফারেন্স।

এ জাতীয় আরও খবর

মাঠেই প্রাণ গেল পর্তুগিজ ফুটবলারের

যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

দুই দিনেই ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

বঙ্গভবনে রাষ্ট্রপতি, গার্ড অব অনারে বরণ

নতুন নিষেধাজ্ঞার হুমকিতে তেহরানের ক্ষোভ

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন