,

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জনের মৃত্যু

news-image

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় মা ও শিশুসহ ৪জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে উখিয়ার কুতুপালংয়ে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে।

জানা গেছে, রোহিঙ্গা আবদুর রহিমের তাবুতে আগুন লাগে। পলিথিনের বেড়া ও চালার কারণে দ্রুত আগুন চার পাশে ছড়িয়ে যায়। ফলে আবদুর রহিমের স্ত্রী  নুর হাবা (৩০), সন্তান আমিন শরীফ (৮), দিলশান বিবি (১২) ও আসমা বিবি (৫) আগুনে পুড়ে আহত হয়।

তাদের দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী রেডক্রিসেন্টের অস্থায়ী হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা রাতেই মারা যান।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ও উখিয়া-টেকনাফ সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা চাইলাউ মারমা জানান, অগ্নিকাণ্ডের সময় বাড়ির কর্তা বাইরে ছিলেন। প্রাথমিকভাবে মোমের আগুন থেকে অগ্নিকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ক্যাম্প সূত্র জানায়, আবদুর রহিমের পরিবার রাসিদং এলাকা থেকে পালিয়ে বাংলাদেশে এসে কুতুপালং ট্রানজিট এলাকায় বাসা গড়েছিল।

উখিয়া উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মো. নিকারুজ্জামানও অতিরিক্ত পুলিশ সুপারের মাধ্যমে ঘটনাটি জেনেছেন উল্লেখ করে বলেন, জেলা প্রশাসক মহোদয় একটি টিম গঠন করে দিয়েছেন। যারা অগ্নিকাণ্ডের বিষয়টি তদন্ত করে রিপোর্ট দিবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর