,

মালয়েশিয়ায় ৫০ বাংলাদেশি আটক

news-image

মালয়েশিয়ায় ৫০ বাংলাদেশি আটক হয়েছে। শুক্রবার সকালে দেশটির অভিবাসন বিভাগের চালানো এক অভিযানে তাদের আটক করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে ১৩ হাজার রিঙ্গিত নগদ অর্থ জব্দ করা হয়। মালয়েশিয়ার স্টার অনলাইনের খবরে বলা হয়, এছাড়া একটি মানবপাচার চক্রের হোতাকে আটক করা হয়। তার নাম ‘এবং বাংলা’ এবং বয়স ৪৩।

অভিবাসন বিভাগের মহাপরিচালক মুস্তাফার আলি বলেন, কয়েক সপ্তাহের নজরদারির পর তার বিভাগের কর্মকর্তারা শাহ আলম এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। সেখানে ৫০ জন বাংলাদেশিকে পাওয়া যায়। এদের বেশিরভাগই অভিবাসন বিভাগের কালোতালিকাভুক্ত। তারা ঢাকা থেকে প্রথমে ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছায়। সেখান থেকে নৌকাযোগে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করে।

তিনি আরো জানান, আটককৃতদের বয়স ২০ থেকে ৪৫ এর মধ্যে। এদের অনেকে আগে মালয়েশিয়ায় ছিল। অবৈধভাবে কাজ করা অথবা কাজের অনুমোদন মেয়াদোত্তীর্ন হওয়ার কারণে তাদের গ্রেফতার করা হয়েছিল। এ কারণে তাদের নাম ওঠে কালোতালিকায়। ফলে তাদের বৈধ পথে মালয়েশিয়ায় আসার সুযোগ ছিল না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর