,

যুদ্ধশিশু ছবিতে পপি

news-image

বিনোদন প্রতিবেদক : নতুন বছর একের পর এক সুখবর দিয়ে শুরু করছেন সাদিকা পারভিন পপি। সবগুলো খবরই অবশ্য ছবিকেন্দ্রিক। কয়েকদিন আগে ‘সাহসী যোদ্ধা’ নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিটির শুটিং শুরু হবে চলতি মাসের শেষের দিকে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার নতুন আরও একটি ছবির মহরত করলেন। নাম ‘যুদ্ধশিশু’।

মাসুদ আহমেদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস রৌদ্রবেলা ও ঝরাফুল অবলম্বনে নির্মিত হবে ছবিটি। এটি পরিচালনা করবেন শহীদুল হক খান। গতকাল রাজধানীর একটি অভিজাত হোটেলে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ছবির অন্য শিল্পীদেরও পরিচয় করিয়ে দেয়া হয়।

পপি ছাড়া এ ছবিতে আরও অভিনয় করবেন সোহেল রানা, চম্পা, নাসিম আনোয়ার, কবীর হুমায়ূনসহ অনেকে। মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে জন্ম নেয়া যুদ্ধ শিশুদের নিয়েই ছবির গল্প আবর্তিত হবে।

এতে অভিনয় প্রসঙ্গে পপি বলেন, ‘এ ধরনের গল্পের ছবির প্রতি আমার অন্যরকম ভালোলাগা রয়েছে। সেই ভালোলাগা থেকেই এ ছবিতে যুক্ত হয়েছি। আশা করি, এ ছবিতে আমার চরিত্রটি ভালোভাবেই ফুটিয়ে তুলতে পারব।’ শিগগিরই ছবির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর