সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএল নিলামের বড় চমক রশিদ খান

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএলের নিলামের আগেই কাড়াকাড়ি পড়ে গেছে রশিদ খানকে নিয়ে। ছোট দেশের এই বড় তারকাকে দলে ভেড়াতে অনেকেই মোটা অঙ্কের টাকা খরচ করতে উন্মুখ হয়ে আছেন। এমন খবরই প্রকাশ করেছে ভারতীয় একটি দৈনিক।

আইপিএলের আগের আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন আফগান এই লেগ স্পিনার। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার বিগব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে অসাধারণে খেলেছেন। তার আগে পাকিস্তান ক্রিকেট লিগের দল পেশোয়ার জালমির হয়ে তামিম ইকবালের সঙ্গে খেলেছেন আফগান এই খুদে তারকা।আফগানিস্তানের এই উদীয়মান তারকার সবচেয়ে বড় অর্জন হলো উইকেট শিকারের পাশাপাশি ইকোনমি বোলিং করা। রান খরচায় সাবধান হওয়ায় আইপিএলের নিলামে তাকে দলে নেয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ার সম্ভাবনা রয়েছে ফ্রাঞ্চাইজি মালিকদের।

ক্রিকেটখেলুড়ে দেশগুলোর মধ্যে নবাগতদের অন্যতম আফগানিস্তান। সাম্প্রতিক সময়ে টেস্ট খেলার মর্যাদা পেয়েছে আফগানরা। ২০১৩ সাল থেকে আইসিসিরি সহযোগী সদস্য হিসেবে থাকা এই দলটি ক্রমান্নয়ে উন্নতি করছে। দলের পারফরম্যান্সের চেয়েও বেশি আলোচিত আফগানিস্তানের এই লেগ স্পিনার রশিদ খান।

আভিজাত্যের খেলা ক্রিকেটে ২০১৫ সালের অক্টোবরে অভিষেক হয় রশিদ খানের। তারপর থেকেই সব রেকর্ড নিজের করে নিতে থাকেন ১৯ বছর বয়সী এই ক্রিকেটার। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের তরুণ এই ক্রিকেটার জাতীয় দলে নিজের জায়গা পাকাপোক্ত করার পাশাপাশি বিদেশি লিগেও জনপ্রিয় হয়ে উঠেছেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা