,

শনিবার ঢাকায় আসছে হাথুরুর শ্রীলঙ্কা

news-image

স্পোর্টস ডেস্ক : ১৫ জানুয়ারি বাংলাদেশ জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে ঢাকায় শুরু হচ্ছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। টুর্নামেন্টের অপর দল শ্রীলঙ্কা। জিম্বাবুয়ে দল আসছে শুক্রবার বিকালে। আর শনিবার ঢাকায় আসছে চন্ডিকা হাথুরুসিংহের শ্রীলঙ্কা।গত অক্টোবরে বাংলাদেশের কোচ পদ থেকে পদত্যাগ করেন হাথুরুসিংহে। এরপর দায়িত্ব নেন শ্রীলঙ্কা দলের। দায়িত্ব নেওয়ার পর প্রথম পূর্ণাঙ্গ সিরিজে তার সাবেক শিষ্যদেরই প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন হাথুরু।

ত্রিদেশীয় সিরিজের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচই শুরু হবে দুপুর বারোটায়। সিরিজে প্রতিটি ম্যাচের পর একদিন করে বিরতি রয়েছে। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৭ জানুয়ারি।

প্রথমে একটি দল অন্য দলের বিপক্ষে দুইটি করে ম্যাচ খেলবে। তারপর পয়েন্ট টেবিলে যারা সেরা দুইয়ে থাকবে তারা ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে। ত্রিদেশীয় সিরিজ শেষে জিম্বাবুয়ে দেশে ফিরে যাবে। শ্রীলঙ্কা দল বাংলাদেশে অবস্থান করবে। কারণ, এই সিরিজির পর তারা বাংলাদেশের বিপক্ষে দুইটি টেস্ট ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর