,

মালয়েশিয়ায় ১ বছরে শিশুসহ ৪৭ হাজার অবৈধ অভিবাসী আটক

news-image

নিউজ ডেস্ক: ২০১৭ সালে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ ৮৮৫ শিশুসহ ৪৭ হাজার ৯২ জন অবৈধ অভিবাসীদের আটক করেছে।

বৃহস্পতিবার সেলাংগর প্রদেশের অভিবাসন দিবস উদযাপন অনুষ্ঠান শেষে দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুকে সেরী মোস্তাফার আলী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
মোস্তাফার আলী জানান, সারা দেশে গত বছরে মোট ১৬ হাজারেরও বেশি অভিযান পরিচালনার মাধ্যমে ১ লাখ ৮৮ হাজার ৮৮৪ অভিবাসীর নথিপত্র যাচাইয়ের মাধ্যমে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে তা জানা যায়নি।

মালয়েশিয়ার সরকারি সংবাদ সংস্থা বার্নামা সূত্রে জানা গেছে, আটক থাকা ৪৭ হাজার ৯২ জনের মধ্যে ৩৩ হাজার ৭৯ জন পুরুষ এবং ১৩ হাজার ১২৮ জন নারী রয়েছেন। এ ছাড়া আটককৃত শিশুরা তাদের বাবা-মার সঙ্গে এ দেশে এসেছে এবং অনেক শিশু এখানে জন্মগ্রহণ করেছে। তাদের কোনো বৈধ নথি ছিল না বলে বার্নামার প্রতিবেদনে বলা হয়েছে।

বার্নামা সংবাদের বরাত দিয়ে মোস্তাফার আলী বলেন, মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা তাদের প্রতি সংবেদনশীল ছিলাম। কিন্তু আমাদের আইন প্রয়োগে অবশ্যই কঠোর হতে হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশটিতে অবৈধ থাকা বিদেশি কর্মীদের বৈধ হওয়ার বিষয়টি পুরো বছর ছিল আলোচনায়। দেশটিতে অবৈধ কর্মীদের কাজ দেয়ায় এবং বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ১ হাজার ২৫৭ জন নিয়োগকর্তাকে আটক করা হয়।

এদের মধ্যে ৮০ শতাংশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বাকি ২০ শতাংশ তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনা হবে।

অভিবাসন বিভাগের মহাপরিচালক মোস্তাফার আলী বলেন, অবৈধ অনুপ্রবেশ ও দেশটিতে অবৈধদের বসবাস ঠেকাতে বিভাগটি কাজ করছে এবং দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার তাগিদে কোনও পক্ষের সঙ্গে আপস করা হবে না বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর