,

আবারো অপু-বুবলি!

news-image

বিনোদন ডেস্ক : সাকিব-অপু গত বছরের সবচেয়ে আলোচিত জুঁটি। গত বছর এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে নায়িকা অপু বিশ্বাস জানান নায়ক শাকিব খানের সঙ্গে তার প্রায় ৯ বছরের এক গোপন সম্পর্কের কথা। অপু জানান, শাকিব খানের সঙ্গে তার বিয়ে হয়েছে। তাদের এক ছেলেও রয়েছে।

আর এর পরপরই ফেসবুকে বুবলি বলেন, ‘‘ব্যাপারটি কি ইমোশনাল নাকি প্রফেশনাল? কোনটা? হুমম, একটু ভেবে বললে ভাল (যদি সময় হয়, কারণ সবাই এখন ব্যস্ত থাকেন)।”

জানি, আপনারা এখন অনেকেই অনেক কিছু ভাবছেন। আমাদের দেশে মাঝে মাঝে কিছু কিছু ইস্যু সবার সামনে এসে দাঁড়ায় যখন অধিকাংশ (সবাই না) মানুষ হুমড়ি খেয়ে এক তরফা জাজমেন্ট করতে শুরু করে। আর এদের মধ্যে যারা একটু ভিন্ন ভাবে ভাবতে চায় তাদের যে কত কথা শুনতে হয় তা না হয় নাই বললাম। একদম সাম্প্রতিক বিষয় নিয়ে যদি কথা হয় তা হলে আমার মন্তব্য না করাটাই শ্রেয়। কারণ এটি সম্পূর্ণ যার যার ব্যক্তিগত ব্যাপার, আর আমি স্বভাবতই নিজের মতো থাকতে পছন্দ করি কিন্তু যখন সেখানে আমার কিছু ইস্যু মানুষ নিয়ে আসে তখন তো সেখানে স্বাভাবিক ভাবে অনেকেই জানতে চাইছে এবং অনেক ফোন কল পাচ্ছি এ সব নিয়ে যে আমি কী ভাবে দেখছি এ সব! তো আমি প্রথমেই একটা জিনিস জানতে চাই গতকাল কেন অপু বিশ্বাস এত দিনের আড়াল ভেঙে সরাসরি চ্যানেলে গিয়ে এ সব কথা বললেন?

কই এত দিন তো যাননি, কারও সামনে আসতে চাননি… কেন?

কই সাংবাদিকরা তো এত চেষ্টা করেও সামনে আনতে পারলেন না, মুখ খোলাতে পারলেন না, বরং আপনারা নাকি যখন জিজ্ঞেস করেছেন তখন নাকি নানান কথা বলেছে। তার ভাষ্যমতে, ২০০৮ সাল থেকে সে বিবাহিত তা হলে এত দিন কেন মর্যাদা চায়নি? শাকিব না হয় লুকিয়েছে, সে লুকায়নি? কেন কেরিয়ারের জন্য?
এক জন স্ত্রীর কাছে কেরিয়ার এতই বড়?…..

এবার বেশ কিছুদিন পর আবার অপু বিশ্বাস, মাহিয়া মাহি ও বুবলীকে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। ছবি নিয়ে এই তিনের লড়াই দেখা না গেলেও প্রতিযোগিতায় তাদের লড়াই দেখবেন দর্শকরা।

রেডিও টুডে’র জনপ্রিয় অনুষ্ঠান ‘মুভি টাইম উইথ সৈকত সালাহউদ্দিন’-এর জরিপে হবে এ নায়িকাদের লড়াই। এটি এফএম রেডিওর ইতিহাসে চলচ্চিত্র নিয়ে প্রথম পূর্ণাঙ্গ অনুষ্ঠান। এর সঞ্চালনা করছেন সৈকত সালাহউদ্দিন।

‘মুভি টাইম উইথ সৈকত সালাহউদ্দিন’-এর জরিপে ২০১৭ সালের সেরা নায়কও নির্বাচন করা হয়। যেখানে শীর্ষ নায়ক নির্বাচিত হন শাকিব খান। দর্শকের প্রদত্ত ভোটের মাধ্যমেই এই জরিপ করা হয়েছে। এদিকে নায়িকাদের লড়াইয়ে এগিয়ে রয়েছেন অপু বিশ্বাস, মাহিয়া মাহি ও বুবলী।

এ বিষয়ে সৈকত সালাহউদ্দিন বলেন, দর্শকদের ভোটেই ১০ জন নায়িকা থেকে সেরা তিনজনকে নির্বাচন করা হয়েছে। ৭ জানুয়ারি থেকে রেডিও টুডে’র অফিসিয়াল পেজে ভোটগ্রহণ শুরু হয়। চলবে শুক্রবার (১২ জানুয়ারি) ‘মুভি টাইম উইথ সৈকত সালাহউদ্দিন’ শো শুরু হবার পর বিকেল ৫টা পর্যন্ত। ২০১৭ সালের সেরা নায়িকার নাম ঘোষণা করা হবে শো এর শেষ ভাগে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর