,

তামিমকে নিজ দলে চান প্রিতি জিনতা

news-image

স্পোর্টস ডেস্ক : সাত বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে ফ্র্যাঞ্চাইজিটির ঘরের ছেলেই হয়ে উঠেছিলেন সাকিব আল হাসান। তবে আইপিএলের এবারের আসারে তাকে ধরে রাখেনি দলটি। অর্থাৎ উন্মুক্ত নিলামে এবার অন্য যেকোন দলে সুযোগ পেতে পারেন বিশ্বসেরা অলরাউন্ডর। মোট আট জন বাংলাদেশি ক্রিকেটার জায়গা পেয়েছেন নিলামে উঠা তালিকায়।

২৭ ও ২৮ জানুয়ারি হতে যাওয়া নিলামে সাকিব আল হাসানকে নিয়ে বুঝি এবার কাড়াকাড়াই হবে। তবে কাড়াকাড়ি কম হবে না তামিম ইকবালকে নিয়েও। নিলামের আগেই যে ভারতীয় পত্রপত্রিকায় প্রকাশিত খবর, বাংলাদেশি ড্যাশিং ওপেনারকে নিজ দলে পেতে চান কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক বলিউড নায়িকা প্রিতি জিনতা।

সাকিবকে কলকাতা যেমন ছেড়ে দিয়েছে তেমন মোস্তাফিজুর রহমানকেও ছেড়ে দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। এই দুই জনের সঙ্গে এবারের আইপিএল নিলামে উঠবেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, আবুল হাসান রাজু।

জাতীয় দলের হয়ে দারুণ পারফর্ম করার সঙ্গে সঙ্গে ২০১৭ সালে পাকিস্তান সুপার লিগে খেলেছেন তামিম। খেলেছেন আরব আমিরাতে হওয়া টি-টেন লিগেও। বিপিএলে তামিমের কুমিল্লা ভিক্টোরিয়ান্স হয়েছে রানার্সআপ। তামিমের প্রতি প্রিতি জিনতার আগ্রহ এখনই বাংলাদেশিদের জন্য এবারের আইপিএল নিলাম আকর্ষনীয় করে দিল। দেখার বিষয় শেষ পর্যন্ত তামিমকে নিতে পারেন কিনা প্রিতি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর