,

বিদেশে শিশু দত্তক নিষিদ্ধ করল ইথিওপিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইথিওপিয়া থেকে দত্তক নেওয়া শিশুরা বিদেশে অবহেলা ও নির্যাতনের মধ্যে বড় হচ্ছে, এই ধরনের আশঙ্কার পটভূমিতে সে দেশ থেকে বিদেশি নাগরিকদের শিশু দত্তক নেওয়া নিষিদ্ধ করা হয়েছে।

মার্কিন নাগরিকরা সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেসব শিশু দত্তক নেন, তার সবচেয়ে বড় উৎসই হল ইথিওপিয়া। আমেরিকাতে আন্তর্জাতিকভাবে দত্তক নেওয়া শিশুদের প্রায় কুড়ি শতাংশই সে দেশের।

ইথিওপিয়া থেকে যারা শিশু দত্তক নিয়েছেন, সেই তালিকায় আছেন হলিউড তারকা ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলিও।

তবে ২০১৩ সালে আমেরিকাতে এক দম্পতি ইথিওপিয়া থেকে দত্তক নেওয়া একটি শিশুকে হত্যার দায়ে দোষীও সাব্যস্ত হয়েছিলেন।

ইথিওপয়ার রাজধানী আদিস আবাবা থেকে ইম্যানুয়েল ইগুনজা বলেছেন, সেই মামলার সূত্র ধরেই ইথিওপিয়া থেকে বিদেশিদের শিশু দত্তক নেওয়াকে কেন্দ্র করে তীব্র বিতর্ক শুরু হয়েছিল।

দুইবছর আগে ডেনমার্কও ইথিওপিয়া থেকে শিশু দত্তক নেওয়া বন্ধ করে দিয়েছিল। সেই সিদ্ধান্ত ঘিরেও বিতর্ক হয়েছিল, তবে ডেনমার্ক বলেছিল এই দত্তক নেওয়ার সঙ্গে সম্ভাব্য শিশু পাচারের সম্পর্ক থাকতে পারে বলে তারা সন্দেহ করছে।

ইথিওপিয়ার আইন-প্রণেতারা এখন বলেছেন, সে দেশে অনাথ ও সামাজিকভাবে বিপন্ন শিশুদের এখন স্থানীয়ভাবে যে সব সুযোগ-সুবিধা পাওয়া যাবে সেই পদ্ধতির মধ্যেই বড় করে তোলা হবে।

তবে সে দেশের এমপিদের কেউ কেউ আবার বলছেন ইথিওপিয়াতে বিপন্ন শিশুদের দেখাশুনো করার মতো উপযুক্ত সামাজিক অবকাঠামোই নেই। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর