,

‘ইন্দিরা গান্ধী’ হবেন বিদ্যা বালান

news-image

বিনোদন ডেস্ক : ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান।

ভারতের সাংবাদিক-লেখক সাগরিকা ঘোষ ‘ইন্দিরা: ইন্ডিয়া’স মোস্ট পাওয়ারফুল প্রাইম মিনিস্টার’ বই অবলম্বনে নির্মাণ ছবিতে অভিনয় করবেন বিদ্যা।

এক টুইট বার্তায় সাগরিকা ঘোষ লেখেন, ‘এইমাত্র আমার ‘ইন্দিরা : ইন্ডিয়া’স মোস্ট পাওয়ারফুল প্রাইম মিনিস্টার’ বই অবলম্বনে সিনেমা তৈরি করার জন্য বিদ্যা বালান ও রয়কাপুর ফিল্মসের সাথে স্বাক্ষর করলাম। ইন্দিরার চরিত্রটি বড় পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছি।’

এদিকে ৯ জানুয়ারি এক বক্তব্যে বিদ্যা বলেন, ‘আমি খুবই খুশি যে সাগরিকা ঘোষের ‘ইন্দিরা : ইন্ডিয়া’স মোস্ট পাওয়ারফুল প্রাইম মিনিস্টার’ বইয়ের ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করতে পারছি। কারণ আমি সবসময়ই এই চরিত্রে অভিনয় করতে চেয়েছিলাম। আমি এখনও সিদ্ধান্ত নেইনি যে এটা কি একটি সিনেমা না ওয়েব সিরিজ হবে, যেটিই হোক না কেন আমি এটাতে অবশ্যই অভিনয় করব।’

বিদ্যা বালান তার অভিনয় প্রতিভা দ্বারা নিজের জায়গাটা আরও সুপ্রতিষ্ঠিত করে চলেছেন। ‘পরিণীতা’ থেকে শুরু করে ‘তুমারি সাল্লু’ প্রতিটি সিনেমাতেই অসাধারণ অভিনয়ের দ্বারা সকলকে মুগ্ধ করেছেন। ‘কাহানি’ ও ‘কাহানি-২’ সিনেমা দুইটি তার জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে আরও কয়েকগুণ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর