,

দিল্লি সফরে যাচ্ছেন অং সান সু চি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি ভারতের রাজধানী দিল্লি সফরে যাচ্ছেন। আগামী ২৫ ও ২৬ জানুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আশিয়ান-ভারতের শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে আশিয়ানের ১০ রাষ্ট্রপ্রধান যোগ দেবেন। এর মধ্যে মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চিও রয়েছেন।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব প্রীতি সারণ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রীতি সারণ আরও জানান, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতা চায় ভারত সরকার। আর আশিয়ান-ভারতের সম্পর্কের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে এবার দিল্লিতেই এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

মিয়ানমারের রোহিঙ্গা সংকট সৃষ্টি হওয়ার পর এই প্রথম তিনি ভারতে যাচ্ছেন সু চি।

প্রসঙ্গত, ভারত সরকার ইতিমধ্যেই মিয়ানমার সরকারকে রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য অর্থ সাহায্যের ঘোষণা করেছে। এ বিষয়ে সু চির সঙ্গে আলাপ হতে পারে বলে সরকারি সূত্রে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর