,

অহনাকে পেতে সাব্বিরের জিডি!

news-image

বিনোদন ডেস্ক : আকাশ রঞ্জনের রচনা ও পরিচালনায় প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে মিনি ধারাবাহিক নাটক ‘জিডি জামাল’।

নাটকটিতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির ও অভিনেত্রী অহনা।

নাটকের গল্পে দেখা যাবে, ‘টুম্পার (অহনা) বাবা সমাজে নানা রকম অপকর্ম করে বেড়ান। সমাজের প্রভাবশালী ব্যক্তি তিনি। এদিকে অহনাকে পাওয়ার জন্য তার বাবার সকল অপকর্মকে সমর্থন দেয় জামাল (মীর সাব্বির)। তার বিশ্বাস বাবার মন জয় করতে পারলেই মেয়েকে পাবে সে। ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য অপরাধের বোঝা তার বাড়তে থাকে। সমাজের মানুষকে আতংকে রাখার জন্য সবার নামে সে জিডি করে। একটা সময় সবার কাছে সে জিডি জামাল নামে পরিচিত হয়ে ওঠে।’

ধারাবাহিকটি প্রসঙ্গে মীর সাব্বির বলেন, ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য আমাদের অনেকেই অন্ধ হয়ে যায়। নানা রকম অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। এই ধারাবাহিকে মজার ঘটনার মধ্য দিয়ে পরিচালক সেটি তুলে ধরেছেন।

অহনা বলেন, সাব্বির ভাইয়ের সঙ্গে কাজের সময় অনেক মজা করা যায়। ‘জিডি জামাল’ নাটকের গল্পটি আমার দারুণ পছন্দ হয়েছে। এখানে আমি টুম্পা চরিত্রে অভিনয় করেছি। নাটকটি দেখলে দর্শকদের ভালো লাগবে বলতে পারি।

এদিকে সাব্বির ও অহনা দুজনেই একক ও একাধিক ধারাবাহিকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নতুন বছরের শুরুতেই বৈশাখি টিভিতে প্রচার শুরু হয়েছে অহনার ‘রসের হাঁড়ি’ শিরোনামের একটি ধারাবাহিক। এটি পরিচালনা করছেন মেহেদি হাসান হৃদয়। আরটিভিতে প্রচার হচ্ছে সাব্বিরের ‘নোয়াশাল’ ও এটিএন বাংলায় ‘ভলিউমটা কমান’ শীর্ষক ধারাবাহিকগুলো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর