,

সংঘর্ষ এড়াতে কাকরাইলে সারা রাত পুলিশি নিরাপত্তা

news-image

নিউজ ডেস্ক : বিশৃংখলা বা সংঘর্ষের মতো ঘটনা এড়াতে রাজধানীর কাকরাইল মসজিদের আশপাশে সারা রাত পুলিশি নিরাপত্তা থাকবে বলে জানিয়েছেন রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) নাবিদ কামাল শৈবাল।

মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভির অবস্থান করা নিয়ে কাকরাইল মসজিদের আশপাশে উত্তেজনা দেখা দেয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, নামাজের জন্য আসা মুসল্লিদের আমরা আশপাশের অন্য মসজিদে নামাজ পড়ার জন্য অনুরোধ করছি। নিরাপত্তার স্বার্থেই এমনটি করা হচ্ছে। এখানে কোনো রকম বিশৃংখলার সুযোগ নেই।

বুধবার বিকালে তাবলিগ-জামাতের একটি অংশ মসজিদে প্রবেশ করছে চাইলে তাদের সরিয়ে দেয় পুলিশ।

এর আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাকরাইল মসজিদে পৌঁছান মাওলানা সাদ কান্ধলভি।

বিকাল সাড়ে ৩টায় তাকে পুলিশ প্রহরায় বিমানবন্দর থেকে কাকরাইল মসজিদে নেয়া হয়।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শাহজালালবিমানবন্দরেপৌঁছান মাওলানা সাদ। তাকে স্বাগত জানানোর জন্য ঢাকার কাকরাইলের মুরব্বি প্রকৌশলী সৈয়্দ ওয়াসিফুল ইসলামের নেতৃত্বে তাবলিগ জামাতের আরেক অংশের সমর্থকরা অবস্থান করেন।

মাওলানা সাদ বিরোধীরা তাকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না ঘোষণা দিয়ে দুপুর ১২টা থেকেই বিমানবন্দর চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

এ সময় বিক্ষোভকারীরা বলেন, এবারের ইজতেমায় মাওলানা সাদের অংশ নেয়ার বিষয়ে তারা আগে থেকেই বিরোধিতা করে আসছেন। এ মোতাবেক তাদের আশ্বাসও দেয়া হয়েছিল যে, মাওলানা সাদ এবার আসছেন না। কিন্তু বর্তমানে উল্টোটাই জানতে পেরেছেন। এ কারণে তারা রাস্তা অবরোধ করে রাখেন।

আন্দোলনকারীরা জানান, ইতিমধ্যে মাওলানা সাদ বিমানবন্দরের ভেতরে অবস্থান করছেন। কিন্তু তাকে বিমানবন্দরের ভেতর থেকে বাইরে আসতে দেয়া হবে না। তাকে ভারতে ফিরে যেতে হবে।

উল্লেখ্য, মাওলানা সাদ ‘তাবলিগ করা ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না’ বলে বক্তব্য দেয়ায় তার বিরুদ্ধে অবস্থান নেয় ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর