,

মল্লিকাকে প্যারিসের সেই ফ্ল্যাট থেকে উচ্ছেদের নির্দেশ

news-image

অনলাইন ডেস্ক : প্যারিসে ৩৫০ বর্গ মিটারের বিলাসবহুল ফ্ল্যাট থেকে মল্লিকা শেরাওয়াত ও তাঁর স্বামীকে বের করে দেওয়ার নির্দেশ দিল আদালত। ভাড়া বাবদ লক্ষাধিক টাকা বাকি রাখার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আদালত। সেই সঙ্গে ভাড়া না মেটালে তাদের সমস্ত আসবাব বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে।

খবর অনুযায়ী, ডিসেম্বরেই আদালত মল্লিকা ও তার ফরাসি স্বামী সিরিল অক্সেনফেন্সকে বলেছিল, ভাড়ার প্রায় ৬০ লাখ টাকা মিটিয়ে দিতে। তখন মল্লিকাদের তরফে তাদের আর্থিক অসঙ্গতির কথা জানিয়ে আবেদন করা হয়েছিল, কিছুটা সময় দিতে।

প্যারিসের ‘সিক্সটিন্থ অ্যারোডিসমেন্ট’-এর ১৬ তলায় ফ্ল্যাট মল্লিকার। ১৯ শতকে তৈরি এই বিশাল অ্যাপার্টমেন্ট অত্যন্ত বিলাসবহুল। গত বছর জানুয়ারি থেকে এই ফ্ল্যাটে থাকতে শুরু করেন মল্লিকা ও সিরিল। যার মাসিক ভাড়া প্রায় ৪ লক্ষ ৬১ হাজার টাকা।

ফ্ল্যাট মালিকের দাবি, একবার প্রায় ২ লক্ষ টাকা ভাড়া দিয়েছিলেন মল্লিকা। তার পর থেকে কোনও দিন ভাড়ার টাকা দেননি। ফ্ল্যাট মালিকের আইনজীবীর বক্তব্য, ‘‘বার বার তাদের ভাড়া মিটিয়ে দেওয়ার অনুরোধ করলেও শোনেননি তাঁরা। এর পরই আমরা আদালতের দ্বারস্থ হই।’’

উল্লেখ্য গত বছর নভেম্বর মাস থেকে বেশ কয়েকটি শুনানিতে হাজির থেকেছেন মল্লিকা। এর পরই মঙ্গলবার তাদের ফ্ল্যাট থেকে উচ্ছেদের নির্দেশ দিয়েছে আদালত। আগামী ৩১ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে বলিউড অভিনেত্রীকে ও তার স্বামীকে।

এ জাতীয় আরও খবর

নিথর দেহে ফিরলেন আহমেদ বাবু

নেতানিয়াহুর বিরুদ্ধে রেড নোটিশ চায় তুরস্ক

নিয়ম মেনেই স্থানীয় সরকার নির্বাচন হবে

মাঠেই প্রাণ গেল পর্তুগিজ ফুটবলারের

যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

দুই দিনেই ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

বঙ্গভবনে রাষ্ট্রপতি, গার্ড অব অনারে বরণ

নতুন নিষেধাজ্ঞার হুমকিতে তেহরানের ক্ষোভ

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত