,

শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

news-image

সরকারের চার বছর পূর্তি উপলক্ষে আগামী শুক্রবার (১২ জানুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১০ জানুয়ারি) বিকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

আসাদুজ্জামান নূর বলেন, ‘শুক্রবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন। সরকারের চার বছর পূর্তি উপলক্ষে আর্মি স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ প্রচার করা হবে।’

জানা গেছে, ১২ জানুয়ারি রাজধানীর আর্মি স্টেডিয়ামের সাংস্কৃতিক অনুষ্ঠান বিকাল ৪টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত চলবে। এতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীরা ছাড়াও ব্যান্ডদল দলছুট, চিরকুট, সোলস এবং জেমস ও মমতাজ অংশ নেবেন। সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে বাংলার ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি-সংস্কৃতি এবং সরকারের ৪ বছরের উন্নয়ন ও সাফল্যগাঁথাকে তুলে ধরা হবে। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনলাইনে এই ঠিকানায় গিয়ে বিনামূল্যে নিবন্ধন করা যাবে।

এ ব্যাপারে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘প্রথম নিবন্ধন করা ৩০ হাজার জন অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। ওই দিন দুপুর ২টা থেকে আর্মি স্টেডিয়ামের প্রবেশ ফটকগুলো খুলে দেওয়া হবে এবং সন্ধ্যা ৭টার পর প্রবেশ ফটকগুলো বন্ধ করে দেওয়া হবে।’

সংবাদ সম্মেলনেই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেন আসাদুজ্জামান নূর। এর মধ্য দিয়ে নিবন্ধন কার্যক্রম শুরু হয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন– সংস্কৃতি মন্ত্রণালয়েল সচিব ইব্রাহীম হোসেন খান, অতিরিক্ত সচিব আব্দুল মান্নান ইলিয়াস, মাকসুদুর রহমান পাটোয়ারী, রোকসানা মালেক, আব্দুল মান্নান ইলিয়াস, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, দেশ টিভির উপ-ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর