,

ইরানের বিক্ষোভ ছিল বিদেশি শক্তির ষড়যন্ত্র : খামেনি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়া বিক্ষোভকে ব্যবহার করে বিদেশি শক্তি ইরানের সরকারকে উচ্ছেদের ষড়যন্ত্র করেছিল বলে মন্তব্য করেছেন দেশটির শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। মঙ্গলবার এক টুইট বার্তায় তিনি এ মন্তব্য করেন। পাশাপাশি তিনি মার্কিন প্রেসিডেন্ট ও অন্যান্য কয়েকজন নেতারও ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তাদের কঠোর সমালোচনা করেন।

টুইটারে খামেনি লিখেছেন, বৈধ একটি বিক্ষোভকে বিদ্রোহে রূপান্তর করা ইরানের শত্রুরা এ ষড়যন্ত্রের উপযুক্ত প্রতিক্রিয়াও দেখবে।

রবিবার ইরানের রেভল্যুশনারি গার্ড জানায়, নিরাপত্তা বাহিনী দেশজুড়ে বিস্তৃত বিক্ষোভ থামাতে সক্ষম হয়েছে।

খামেনি বলেন, ‘আরও একবার জাতি যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও যারা যারা ইরানের ইসলামি বিপ্লবকে উচ্ছেদ করতে চায় তাদের জানালো- তোমরা ব্যর্থ হয়েছ। ভবিষ্যতেও তোমরা এভাবেই ব্যর্থ হবে।’

বিক্ষোভের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্দোলনকারীদের প্রতি যে সমর্থন জানিয়েছিলেন তার সমালোচনা করে খামেনি লিখেছেন, ‘হোয়াইট হাউজের শীর্ষে যিনি বসে আছেন, তাকে যদিও খুবই অস্থির মনে হয়, নিশ্চয়ই বুঝতে পারছেন এ ধরণের চরম ও মনস্তাত্ত্বিক পর্বের উপযুক্ত প্রতিক্রিয়াও বাদ যাবে না।’

ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হওয়া ওই বিক্ষোভ তেহরানসহ ইরানের অনেকগুলো শহরে ছড়িয়ে পড়েছিল। দশককালের মধ্যে সবচেয়ে সহিংস এ বিক্ষোভে অন্তত ২২ জনের নিহত হওয়ার কথা জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

সূত্র : নিউ ইয়র্ক পোস্ট

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর