,

শাহজালাল বিমানবন্দরে মাওলানা সাদ

news-image

গাজীপুরের টঙ্গীতে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমায় যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন দিল্লির নিজামুদ্দিন মারকাজের জিম্মাদার মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভি ও  নিজামুদ্দিনের একটি জামাত।

বুধবার (১০ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে দিল্লি থেকে একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর দেড়টার দিকে বিমানবন্দরেই অবস্থান করছেন মাওলানা সাদ।

বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন তাবলিগ জামাতের কাকরাইল শুরার নাম প্রকাশে অনিচ্ছুক একজন সদস্য।

এদিকে নেতৃত্বের প্রশ্নে বিরোধের জেরে মাওলানা সাদের আগমন ঠেকাতে সকাল থেকে বিমানবন্দরের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করছেন হেফাজত ও বেফাকের নেতাকর্মীরা। তারা বলছেন, কোনোভাবেই মাওলানা সাদকে ইজতেমায় অংশ নিতে দেওয়া হবে না।

একটি সূত্র বলেছে, বিমানবন্দরে পৌঁছানোর পর মাওলানা সাদের সঙ্গে দেখা করেছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। তারা মাওলানা সাদকে জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আরেকটি সূত্র বলেছে, কাকরাইল শুরা কার্যালয়ে না গিয়ে সরাসরি টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানের বিদেশি খিত্তায় যাবেন মাওলানা সাদ। সড়কপথে বাধা পাওয়ার আশঙ্কা থাকলে তাকে হেলিকপ্টারযোগে নিয়ে যাওয়া হবে সেখানে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর