,

নায়ক দিয়ে মৌসুমীর নতুন বছর শুরু

news-image

বিনোদন প্রতিবেদক : গত ২৯ ডিসেম্বর ভারতের রামুজি ফিল্ম সিটি থেকে ‘নোলক’ ছবির শুটিং করে ঢাকায় ফিরেছেন ঢাকাই ছবির প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী। এরপর বেশ কিছুদিন পরিবারের সঙ্গেই সময় কাটিয়েছেন এ তারকা। এবার নতুন বছরে শুরু করছেন তার অভিনয়ের মিশন। যুগল পরিচালক ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’ ছবির শুটিংয়ের মাধ্যমেই নতুন বছর কাজে নামছেন এ নায়িকা।

আজ এফডিসিতে মহরতের মাধ্যমে ছবিটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন মৌসুমী। এ প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘নায়ক ছবি দিয়ে নতুন বছরের কাজ শুরু করতে যাচ্ছি। ছবিটির গল্প ভালো। আমার সঙ্গে যে ধরনের চরিত্র যায় এ ছবিতে তেমন একটি চরিত্রেই অভিনয় করব।’

এ ছাড়া নতুন বছরে কাজ শুরু প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘নতুন বছরে সবার কাছে দোয়া চাই যেন নতুন বছরটা ভালোভাবে কাটে। আমার স্বামী ও সন্তাদের জন্যও দোয়া চাই। শুধু ২০১৮ সালটাই নয় যতদিন বাঁচি যেন ভালোভাবে বাঁচতে পারি।’

এ ছবি ছাড়াও ‘পবিত্র ভালোবাসা’ ও ‘আমি নেতা হব’ নামে আরও দুটি ছবিতে অভিনয় করছেন এ নায়িকা। তার অভিনীত ‘রাত্রীর যাত্রী’ ছবিটি এখন মুক্তির জন্য প্রস্তুত করা হচ্ছে। এ ছবিতে মৌসুমীর বিপরীতে রয়েছেন আনিসুর রহমান মিলন। মৌসুমী অভিনীত সর্বশেষ ছবি ‘দুলাভাই জিন্দাবাদ’। মনতাজুর রহমান আকবর পরিচালিত ছবিটি মুক্তি পায় গত বছরের একেবারে শেষ প্রান্তে। এতে তার বিপরীতে ছিলেন ডিপজল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর