,

সৌদি আরবে বিদেশি শ্রমিকদের কর দিতে হবে না

news-image

সৌদ আরবে বিদেশি শ্রমিকদের আয়ের ওপর কর দিতে হবে এমন তথ্যকে ‘গুজব’ বলেছে দেশটির শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় (এমএলএসডি)। আজ মঙ্গলবার মন্ত্রণালটির মুখপাত্র খালেদ আবা আল খইলের বরাত দিয়ে এ তথ্য জানায় সংবাদমাধ্যম সৌদি গেজেট।

খালেদ আবা আল খইল বলেন, ‘যেসব বিদেশি শ্রমিক মাসে তিন হাজারের বেশি সৌদি রিয়াল আয় করেন, তাঁদের কাছ থেকে ১০ ভাগ কর নেওয়া হবে এমন গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে। এ ধরনের খবরের কোনো সত্যতা নেই।’ এ ছাড়া বিদেশিদের ওপর নতুন কোনো কর আরোপের ইচ্ছে সরকারের নেই বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব আছে, ৬০ ধরনের চাকরিতে বিদেশি শ্রমিকরা কাজ করতে পারবেন না। সেখানে শুধুমাত্র সৌদি নাগরিকরাই কাজ করতে পারবেন। এসব গুজব অস্বীকার করে খালেদ আবা আল খইল আরো বলেন, ‘শুধুমাত্র ১৯টি খাতে সৌদি নাগরিকরা কাজ করতে পারবেন। সেই সব খাতেই বিদেশি শ্রমিকদের কাজে নিয়োগ ও অনুমোদনের দেওয়া ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।’

এদিকে, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে এ বছরই প্রথম চালু হয়েছে মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রথা। নতুন বছরের প্রথম দিন থেকে দেশ দুটিতে অধিকাংশ পণ্যে ও সেবায় ৫ শতাংশ ভ্যাট দিতে হচ্ছে।

খাদ্যপণ্য, পোশাক, পেট্রল, ডিজেল, হোটেল ভাড়ার ক্ষেত্রে এই ভ্যাট দিতে হবে। তবে ভ্যাটের আওতার বাইরে থাকছে চিকিৎসাসেবা, অর্থসেবা ও পরিবহন সেবা। এ ছাড়া আয়কর দিতে হবে না। সৌদি আরবে যে পণ্য কিনতে ১০০ রিয়াল লাগত, ভ্যাট বসানোর পর সেই পণ্য কিনতে অতিরিক্ত পাঁচ রিয়াল দিতে হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর