,

ক্যালিফোর্নিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত ১৩

news-image

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন।  এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

সান্তা বারবারা কাউন্টি শেরিফ বিল ব্রাউন জানিয়েছেন, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। কর্মকর্তারা বলছেন, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মনটেসিটোর উপকূলীয় এলাকায়। যেখানে কাদামাক্ত এবং বন্যার পানিতে তৃণভূমি এলাকা ভেসে গেছে। অথচ গত মাসে দাবানলে ওই্ এলাকায় হাজার হাজার একর জমি আগুন পুড়ে যায়।

বন্যা আর ভূমিধসের কারণে ধসে পড়েছে ঘরবাড়ি। কাদাযুক্ত বন্যার পানি জমে আছে রাস্তায়। যার কারণে সড়কপথে চলাচল আপাতত বন্ধ রয়েছে।

অনেকেই পানির কারণে বিভিন্ন স্থানে আটকে আছে। এমন আটকে থাকা অর্ধশত ব্যক্তিকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়েছেন উদ্ধারকর্মীরা। আর এক হাজারের বেশি স্থানীয় বাসিন্দা আগেভাগেই শহর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর