সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিব না গেলেও ডিএনসিসিতে আমি যাব : অপু

news-image

অনলাইন প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পারিবারিক আদালতে ডিভোর্স সংক্রান্ত বিষয়ে সমঝোতা বৈঠকে অংশ নেবেন অপু বিশ্বাস। মঙ্গলবার তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৪ ডিসেম্বর শাকিব ও অপুর কাছে শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিস পাঠানো হয়। ১৫ জানুয়ারি ডিএনসিসির অঞ্চল-৩ এর অফিসে তাদের তালাকের বিষয়টি নিয়ে শুনানি হবে।

অপু বিশ্বাস বলেছেন, নোটিশ পেয়েছি। সেখানে যাওয়াকে এখন আমার দায়িত্ব মনে করছি। ডিএনসিসির বৈঠকে আমি যাব। এতে শাকিব খান আসবেন, নাকি না আসবেন তা জানি না। যদি না আসেন তাহলে বিষয়টি নিয়ে কী করা যায় তার বিষয়ে পরে সিদ্ধান্ত হবে।

ছবির কাজে টানা সিডিউল নিয়ে বিদেশে ব্যস্ত আছেন শাকিব। বর্তমানে তিনি ব্যাংকক রয়েছেন। সেখানে বুবলীর সঙ্গে উত্তম আকাশের ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’র গানের দৃশ্যধারণে অংশ নিচ্ছেন। এ ছবির কাজ শেষ করেই আবার ব্যাংককে বিদ্যা সিনহা মীমের সঙ্গে উত্তম আকাশের আরেক ছবি ‘আমি নেতা হবো’র গানের চিত্রায়ণে অংশ নেবেন। দুই ছবির কাজ শেষ করতে জানুয়ারি মাস প্রায় শেষ হয়ে যাবে।

সিটি করপোরেশনের পারিবারিক আদালত সূত্রে জানা গেছে, কোনো পক্ষ তালাকের আবেদন করলে আদালতের কাজ হচ্ছে ৯০ দিনের মধ্যে উভয়কে তিনবার ডেকে সমঝোতার চেষ্টা করা। সমঝোতা না হলে স্বাভাবিকভাবেই তালাক কার্যকর হয়ে যাবে। এখানে সময় বাড়ানোর কোনো সুযোগ নেই।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা