,

৫ যুদ্ধাপরাধীর রায় আজ

news-image

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারে রাজ নগর উপজেলার পাঁচ অভিযুক্তের আজ রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার সকালে বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে সদস্যের ট্রাইব্যুনাল রায় ঘোষণার এ দিন ঠিক করেন। দুই পক্ষের যুক্তিতর্ক শেষে ২০ নভেম্বর মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়।

এই মামলার পাঁচ আসামি হলেন শামসুল হোসেন তরফদার, মোবারক মিয়া, নেসার আলী, ইউনুস আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরী। এরমধ্যে ইউনুস আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরী কারাগারে আছেন, বাকিরা পলাতক।

২০১৫ সালের ১৩ অক্টোবর ইউনুস আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। ২০১৬ সালের ২০ জানুয়ারি তাদের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ২০১৬ সালের ৮ ডিসেম্বর চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করেন।

সূত্র: ডিবিসি নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর