,

‘পোড়ামন ২’র পোস্টারে ৭০ নারী

news-image

বিনোদন প্রতিবেদক : সাদা-কালো বোরকায় ঢাকা ৭০ নারীর মুখ। তাদের মাঝে একমাত্র মুখ খোলা অবস্থায় দাঁড়িয়ে পূজা। তার চোখে ঝরছে অশ্রু। পাশেই দাঁড়িয়ে সিয়াম। অবাক দৃষ্টিতে তাকিয়ে তিনি। ভিন্ন রকম এই দৃশ্যের দেখা মিললো ‘পোড়ামন ২’ ছবির পোস্টারে। মঙ্গলবার (৯ জানুয়ারি) জাজ মাল্টিমিডিয়ার ফেসবুকে প্রকাশ হয়েছে ছবিটির ফার্স্ট লুক পোস্টারটি।

এ প্রসঙ্গে নবাগত পরিচালক রায়হান রাফী বলেন, ‘পোড়ামন’ সুপারহিট একটি ছবি। তাই এই ছবির সিক্যুয়েল নির্মাণ করা আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিলো। আমি ‘পোড়ামন ২’ ছবির সবকিছুতে নতুনত্ব আনার চেষ্টা করেছি। আমার ধারণা দর্শক এই পোস্টারের মধ্য দিয়ে এর প্রমাণ পাবেন। পোস্টারে ৭০ জন নারী নিয়ে ফটোশুট করা হয়েছে। ছবির গল্পে এর কারণ খুঁজে পাবেন দর্শক।

‘পোড়ামন ২’ ছবিতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। এটি তার অভিনীত প্রথম ছবি। এতে সহশিল্পী হিসেবে তিনি পেয়েছেন পূজা চেরিকে। আগামী এপ্রিল মাসে বৈশাখ উপলক্ষে ছবিটি মুক্তি পেতে পারে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর