রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যাথুজের অধিনায়কত্বে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা

news-image

মাত্র ছয় মাস আগে পদত্যাগ করা অ্যাঞ্জেলো ম্যাথুজ আবারও শ্রীলঙ্কার সিমিত ওভারের ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন। ২০১৯ বিশ্বকাপকে সামনে রেখে শ্রীলঙ্কা ক্রিকেট মঙ্গলবার আবারও ওয়ানডে অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছে ম্যাথুজকে।

বারবার ইনজুরিতে পড়া ৩০ বছর বয়সী ম্যাথুজ গত জুলাইয়ে তিন ফর্মেটের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর পর আবারও স্বপদে ফিরলেন।

শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা জানান, নতুন কোচ চন্ডিকা হাথুুরুসিংহে ও নির্বাচকদের সঙ্গে একান্তভাবে আলোচনার পর বোর্ড ম্যাথুজকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বলেছে।

ওয়ানডে ও টি-২০ দলের অধিনায়কত্ব গ্রহণের আগে সিদ্ধান্ত নিতে তিনি কয়েক দিন সময় নিয়েছেন।

ম্যাথুজ বলেন, ‘এটা জাতীয় দায়িত্ব এবং দেড় বছর পর বিশ্বকাপের আগে আমাদের স্থিতিশীলতা দরকার। টেস্ট অধিনায়ক হিসেবে থাকছেন দিনেশ চান্ডিমাল।

সুমাথিপালা বলেন, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে অনুষ্ঠিতব্য ২০১৯ বিশ্বকাপের দলটিকে ম্যাথুজ প্রস্তুত করবেন বলে আশা করা হচ্ছে।
পুনরায় অধিনায়ক হিসেবে ফেরা ম্যাথুজের প্রথম অ্যাসাইনমেন্ট হবে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ সফর।

গত বছরের শেষ দিকে নিজ মাঠে দুর্বল জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজ হারার পর পদত্যাগ করেছিলেন এ অলরাউন্ডার।

বাংলাদেশ সফরে জিম্বাবুয়েসহ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা।

দল : অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দানুসকা গুনাথিলাকা, কুসল মেন্ডিজ, দিনেশ চান্ডিমাল, কুসল জেনিথ পেরেরা, থিসারা পেরেরা, আসেলা গুনারত্নে, নিরোশান ডিকবেলা, সুরঙ্গ লাকমাল, নুয়ান প্রদীপ, দুশমন্ত চামিরা, শেহান মাদুশানাকা, আকিলা ধনঞ্জয়া, লক্ষন সান্দাকান এবং বানিদু হাসারাঙ্গা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা