,

পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ৭

news-image

পাকিস্তানের কোয়েটায় একটি বোমা বিস্ফোরণে সাত জন নিহত এবং অন্তত ২৩ জন আহত হয়েছেন।

মঙ্গলবার বালুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার পুলিশের একটি ট্রাক লক্ষ্য করে বোমা হামলা চালানো হয় বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। পুলিশের ধারণা, এটি আত্মঘাতী হামলা ছিল।

যে এলাকায় এই হামলা হয় সেখানেই প্রাদেশিক সংসদ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়গুলো অবস্থিত।

প্রাদেশিক মুখ্যমন্ত্রী সানাউল্লাহ জেহরির পদত্যাগের মাত্র কয়েক ঘণ্টার মধ্যে এ হামলা হল।

স্থানীয় সংসদে সানাউল্লাহর বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাবে তার দলের কয়েকজন নেতা সমর্থন করলে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আব্দুল রাজাক চিমা রয়টার্সকে বলেন, “খুব সম্ভবত একজন আত্মঘাতী বোমা হামলাকারী হেঁটে পুলিশ ট্রাকটির কাছে যায় এবং নিজেকে উড়িয়ে দেয়।”

নিহতদের মধ্যে পাঁচ জন পুলিশ এবং দুইজন বেসামরিক নাগরিক। আহতদের স্থানীয় একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতদের সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন হাসপাতালের এক চিকিৎসক। সূত্র : বিডিনিউজ এবং রয়টার্স

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর