,

সিনেমায় ফ্লপ আমিশা হতে চান রাজনীতির সুপারস্টার

news-image

বিনোদন ডেস্ক : হৃত্বিক রোশনের সঙ্গে ‘কাহো না প্যায়ার হ্যায়’ দিয়ে ব্লকবাস্টার পদার্পণ ছিল সিনেমায়। পরবর্তী সময়ে দু-একটা ভালো সিনেমা থাকলেও শেষ কবে তিনি হিট সিনেমা উপহার দিয়েছেন তা কারো মনে নেই।

এ অবস্থায় বিকল্প সিনেমা ছেড়ে রাজনীতিতে নামার কথা ভাবছেন বলিউড নায়িকা আমিশা প্যাটেল। সম্প্রতি ভদোদরায় সাংবাদিকদের এ কথা জানান স্বয়ং অভিনেত্রী।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ৪২ বছরের অভিনেত্রী জানান, এখন রাজনীতিতে তার মতো তরুণ-তরুণীদেরই প্রয়োজন। যারা সৎ ও উচ্চশিক্ষিত, এমন প্রার্থীরাই দেশে পরিবর্তন আনতে সক্ষম হবেন। আর সে পরিবর্তনই নিজে রাজনীতিতে যোগ দিয়ে আনতে চান আমিশা।

আপাতত স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়াই করার ইচ্ছা আমিশার। নির্বাচনে জয়ী হয়ে দেশের পর্যটন শিল্পের উন্নতি করার ইচ্ছা ‘হামরাজ’ অভিনেত্রীর।

নির্বাচনে জয়ী হলে কন্যাসন্তানদের শিক্ষার ওপরও জোর দেবেন আমিশা। তবে গুজরাটি হলেও জাতপাতের রাজনীতি থেকে দূরে থাকতে চান আমিশা। তিনি মনে করেন, সবার আগে মনুষত্ব, তারপর বাকি সব কিছু।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর