,

নার্সদের স্তন ক্যানসারের ঝুঁকি বেশি!

news-image

স্বাস্থ্য ডেস্ক : অনেক ধরনের পেশা রয়েছে, যাতে নারীদের রাতের শিফটে কাজ করতে হয়। তবে এটি তাদের জন্য মোটেও স্বাস্থ্যকর নয়। যারা রাতে কাজ করেন তাদের ক্যানসারের ঝুঁকি বাড়ে। সম্প্রতি এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

বিজ্ঞানীরা বলছেন, যেসব নারী রাতের শিফটে কাজ করেন তাদের স্কিনের ৪১ শতাংশ, স্তনের ৩২ শতাংশ ও পাকস্থলীতে ক্যানসারের ঝুঁকি ১৮ শতাংশ বাড়ে।

এ ঝুঁকিতে সবচেয়ে বেশি রয়েছেন নার্সরা। সাধারণত তারা রাতে কাজ করেন। তাদের স্তন ক্যানসারের সম্ভাবনা বেশি। এ ছাড়া আরও পাঁচ টাইপের ক্যানসারের ঝুঁকি রয়েছে এ মহান পেশায় নিয়োজিত নারীদের।

গবেষণায় অংশ নেন ৩৯ লাখ ৯ হাজার ১৫২ জন। অংশগ্রহণকারীরা উত্তর আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া ও এশিয়ার বাসিন্দা।

চীনের সিচুয়ান বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জিউলেই মা বলেন, ‘গবেষণাটি খুবই মজাদার। তবে আশঙ্কাজনক যে, রাতের শিফটে কাজ করা নারীদের ছয় ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়ে। নার্সরা সবচেয়ে বেশি এ ঝুঁকিতে রয়েছেন।

তিনি বলেন, ‘এ গবেষণা রাতের শিফটে কাজ করা নারীদের স্বাস্থ্য রক্ষার বিষয়ে তাগিদ দেয়। যারা বিভিন্ন মেডিক্যালে বা প্রতিষ্ঠানে কাজ করেন তাদের স্বাস্থ্য পরীক্ষা করা দরকার। ’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর