,

লালু প্রসাদকে কারাগারে পশু পালনের পরামর্শ দিলেন বিচারক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পশুদের বিষয়ে তার অনেক অভিজ্ঞতা রয়েছে। তাই জেলে থাকাকালীন পশুপালনই করা উচিত। বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে এমনই পরামর্শ দিলেন বিচারক শিবপাল সিংহ। শুক্রবার ভিডিও কনফারেন্সে লালুর সাজা ঘোষণা করছিলেন বিচারক সিংহ।

এনডিটিভি’র একটি প্রতিবেদন অনুযায়ী, সাজা ঘোষণার সময় বিচারক লালুপ্রসাদকে রীতিমতো কটাক্ষ করেন। তিনি বলেন, ‘পশুদের খাবার, ওষুধ নয়ছয় করেছেন। অভিযুক্তদের মধ্যে কয়েক জন পশু চিকিত্সকও রয়েছেন। তাঁদের সঙ্গে লালুপ্রসাদের সুসম্পর্ক। পশুদের বিষয়টি তিনি ভালই বোঝেন।’ এর পরই আরজেডি প্রধানের উদ্দেশে বিচারক বলেন, ‘জেলে থাকার সময় আপনার পশুপালন করা উচিত।’

সেদিন সাজা ঘোষণার সময় একাধিক বার কটাক্ষ শোনা গিয়েছিল বিচারকের গলায়। যেমন, জেলের কুঠুরিতে অসহনীয় ঠান্ডা নিয়ে এক বার নিজের ‘কষ্টের কথা’ বলেছিলেন লালু। তিনি বলেছিলেন, ‘জানুয়ারি মাসের শুরু দিকের এই সময়টা বেশ ঠান্ডা থাকে। জেলের কুঠুরিতে তা অসহনীয়।’’ এ কথা শোনার পরই শিবপাল সিংহ বলেছিলেন, ‘তা হলে তবলা বাজান, শরীর গরম থাকবে।’

উল্লেখ্য, গত শনিবার পশুখাদ্য কেলেঙ্কারির দেওঘর ট্রেজারি মামলায় দোষী সাব্যস্ত লালুপ্রসাদ যাদবকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেয় রাঁচীর বিশেষ সিবিআই আদালত। সেই সঙ্গে পাঁচ লাখ রুপি জরিমানাও করা হয় তাকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর