,

কঠোর হাতে জঙ্গিবাদ দমন করায় পুলিশের প্রশংসা প্রধানমন্ত্রীর

news-image

নিজস্ব প্রতিবেদক : জঙ্গিবাদের মতো বৈশ্বিক সংকট কঠোর হাতে দমন করায় বাংলাদেশ পুলিশের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, জঙ্গিবাদ এখন আন্তর্জাতিক সমস্যা। অনেক দেশ জঙ্গিবাদ দমনে হিমশিম খাচ্ছে। বিশেষ করে উন্নত দেশেও এ সমস্যা রয়েছে। কিন্তু বাংলাদেশ পুলিশকে এ সমস্যা কঠোর হাতে দমন করেছে। এ জন্য পুলিশকে আমি ধন্যবাদ জানাই।

মঙ্গলবার বেলা ১টায় গণভবনে পুলিশ সুপারদের সঙ্গে এক বৈঠকে শেখ হাসিনা এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ক্ষমতা উপভোগ করার বিষয় নয়, জনগণকে সেবা দেয়ার সুযোগ।

প্রধানমন্ত্রী বলেন, দেশের কিছু সমস্যা মানুষের সৃষ্টি করা। এর মধ্যে পেট্রলবোমা দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা। মসজিদে আগুন দিয়ে তাণ্ডব চালানো। ২০১৩ সালের ওই তাণ্ডবে স্বাধীনতাবিরোধীরা দেশের অনেক ক্ষতি করেছে।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ আসলে বিএনপি জোট সরকারের আমলে সৃষ্টি। তারাই জঙ্গি তৈরি করে দেশব্যাপী হামলা চালিয়েছে। তবে বর্তমানে এটি একটি আন্তর্জাতিক সমস্যায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর