,

বিয়ে করছেন সোনম কাপুর!

news-image

বিনোদন ডেস্ক : ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুরের প্রেমের গুঞ্জন পুরনো। দীর্ঘদিন বিভিন্ন ঘটনার কথা শোনা গেলেও জনসম্মুখে তাদের বিচরণ কম দেখা যায়। দু’জনের প্রেমের সম্পর্ক নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের অনেক কথাই শোনা গেছে।

তবে সোনম কাপুর কখনো জনসম্মুখে আনন্দ আহুজার সঙ্গে প্রেমের বিষয়ে কথা বলেননি। কারণ ব্যক্তিগত বিষয় জনসম্মুখে প্রকাশ করতে অনীহা আছে তার। সে জন্য প্রেম ও বিয়ে প্রসঙ্গ নিয়ে বরাবরই নিশ্চুপ থেকেছেন এই অভিনেত্রী।

প্রেমের পর এবার বিয়ের গুঞ্জন নিয়েও নিরবতা ভাঙছেন না সোনম। ডেকান ক্রোনিকলের প্রতিবেদনে বলা হয়েছে, ঘোরায়া অনুষ্ঠানের মাধ্যমে চলতি বছরেই সোনম ও আনন্দ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। কিন্তু অভিনেত্রী সোনম এ নিয়ে কোনো মন্তব্য করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না।

তবে সোনম কাপুর বলেছেন, ‘১০ বছর ধরে আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছি, তবে আমি আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কথা বলি না।’

প্রতিবেদনে আরো বলা হয়, আগামী এপ্রিল মাসে যোধপুরে সোনম-আনন্দ গাঁট বাঁধতে পারেন। ৩০০ জন অতিথি সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে। সে ভাবেই কাজ এগিয়ে যাচ্ছে। এদিকে, সোনম কাপুর তার পরবর্তী ছবি ‘প্যাডম্যান’র প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর