,

এবার ‘গর্ভভাড়া’ দিবেন ঐশ্বরিয়া!

news-image

বিনোদন ডেস্ক : সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন। নানা রূপে সিনে জগতের পর্দায় দেখা গেছে এ অভিনেত্রীকে। এবার তাকে ‘গর্ভভাড়া’ দেয়া এক নারীর চরিত্রে দেখা যাবে। যেখানে সন্তান ধারণের জন্য ‘গর্ভভাড়া’ দিবেন এ অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘জেসমিন : স্টোরি অব অ্যা লিসড ওম্ব’ সিনেমায় এ চরিত্রে দেখা যাবে বচ্চন পরিবারের পুত্রবধূকে। সিনেমাটি কিআর্জ প্রোডাকশনের সঙ্গে মিলে প্রযোজনা করছেন শ্রী নারায়ণ সিং।

সিনেমাটির গল্পের কেন্দ্রীয় চরিত্র একজন নারীর। যেখানে একজন নারীর মা হওয়া, সন্তান ও মায়ের মধ্যে ভালোবাসার গল্প নিয়ে হবে জেসমিন সিনেমা।

এ প্রসঙ্গে শ্রী নারায়ণ সিং বলেন, ‘গুজরাটের একজন নারীর জীবনের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি, যিনি মা হতে চাইতেন না কিন্তু অন্য একজনের জন্য গর্ভভাড়া দেয়ার সিদ্ধান্ত নেন। এক সময় ওই সন্তানের সঙ্গে তার বন্ধন দৃঢ় হয় এবং নারীটি সন্তান ফিরে চান।’ ‘আমরা ঐশ্বরিয়াকে সিনেমাটিতে নিতে চাইছি, তবে এটি নির্ভর করছে তার শিডিউলের ওপর।’

জেসমিন সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সিদ্ধার্থ এবং গরিমা। এটি নিয়ে তিন বছর গবেষণা করতে হয়েছে তাদের। খুব শিগগির নির্মাতারা এর শুটিং শুরু করবেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর