,

শুক্রবার থেকে সৌদি নারীরা ফুটবল খেলা দেখতে পারবেন

news-image

আগামী শুক্রবার থেকে স্টেডিয়ামে যেয়ে সৌদি আরবের নারীরা ফুটবল খেলা দেখতে পারবেন। দেশটির সরকার নানাবিধ সংস্কারের যে উদ্যোগ নিয়েছে তারই অংশ হিসেবে সৌদি নারীরা এ সুযোগ পেতে যাচ্ছেন। এর আগে সৌদি নারীদের সিনেমা হলে যাওয়া ও গাড়ি চালনার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। স্পুটনিক

রিয়াদ, জেদ্দা ও দাম্মামের স্টেডিয়ামে নারীদের জন্যে খেলা দেখার বিশেষ ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির জেনারেল স্পোর্টস অথরিটি। আগামী ১২ জানুয়ারি আল-আহলি ও আল-বাতিনের মধ্যে ফুটবল খেলাটি উপভোগ করবেন সৌদি নারী দর্শকরা। জেদ্দায় বাদশাহ আব্দুল্লাহ স্টেডিয়ামে এ খেলাটি অনুষ্ঠিত হবে। একই দিন রিয়াদে বাদশাহ ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে আল-হিলাল বনাম আল-ইত্তিহাদেরখেলাটি দেখবেন নারী দর্শকরা। আগামী ১৮ জানুয়ারি দাম্মামে প্রিন্স মোহাম্মদ বিন ফাহদ স্টেডিয়ামে আল-ইত্তেফাক বনাম আল-ফয়সালির খেলাটিও দেখবেন নারী দর্শকরা।

নারী দর্শকরা টিকিট কেটে বা ইলেক্ট্রনিক গেটে প্রবেশ করে বা স্টেডিয়ামের বাইরে অন্য কোথাও তাদের ফুটবল খেলা দেখতে কোনো বাধা নেই । পর্যায়ক্রমে সৌদি আরবের সকল স্টেডিয়ামে এ সুযোগ দেওয়া হবে। এতদিন সৌদি নারীরা কোনো পুরুষ অভিভাবক ছাড়া ভ্রমণের সুযাগ পেত না। ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের লিঙ্গ বৈষম্য পার্থক্যে বিশ্বের ১৪৪টি দেশের মধ্যে ২০১৬ সালে সৌদি আরবের স্থান ছিল ১৪১তম স্থানে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর