,

মহেশখালীতে ২ গ্রুপে গোলাগুলিতে যুবলীগ নেতা নিহত

news-image

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালীতে দুই সন্ত্রাসী বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনায় এনা আবছার নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।সোমবার রাত ৯টার দিকে উপজেলার হোয়ানক কালাগাজি পাড়ায় এ ঘটনা ঘটে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, হোয়ানকের কালাগাজি পাড়ার সন্ত্রাসী জালাল ও জোনাল আলীর বাহিনীর মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। কিন্তু পুলিশ যাওয়ার আগেই জোনাব বাহিনীর সদস্য আবুল কালামের ছেলে আবছার নিহত হয়।

এদিকে, একটি সূত্র জানায়, জালাল আলী বাহিনীর সদস্যরা আবছারকে কুপিয়ে হত্যার পর উভয়পক্ষে গোলাগুলির ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্ষন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

উল্লেখ্য, আধিপত্যের জের ধরে গত পাঁচ বছরে মহেশখালীর হোয়ানক কালাগাজি পাড়ার জোনাল আলী ও জালাল বাহিনীর মধো সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষে অন্তত ৬ জন নিহত হয়। এ ছাড়া সংঘর্ষ থামাতে গিয়ে ৩ বছর আগে পুলিশের উপপরিদর্শক (এসআই) পরেশ কারবারি গুলিবৃদ্ধ হয়ে মারা যান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর