,

বিয়ের পর তেমন কিছু বদলায়নি : সোনিয়া

news-image

বিনোদন প্রতিবেদক : বিয়ে করেছেন অভিনেত্রী ও উপস্থাপক সোনিয়া হোসেন। বরের নাম শামীম আহমেদ। একটি বেসরকারি বিমান সংস্থায় কর্মরত আছেন তিনি। গত বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরায় সোনিয়ার বাসায় ঘরোয়া আয়োজনে তাঁদের আকদ অনুষ্ঠান হয়। শুক্রবার গুলশানের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় তাঁদের বিবাহত্তোর সংবর্ধনা। বিয়ের পর সোনিয়া মিডিয়ায় আর কাজ করবেন কিনা ও অন্যান্য আরও বিষয় নিয়ে এই প্রতিবেদকের সঙ্গে কথা বলেছেন তিনি।

প্রশ্ন : বিয়ে হঠাৎ করে করলেন। এর কারণ কী?

সোনিয়া হোসেন : আসলে বিষয়টা সেরকম নয়। সিনেমার গল্পের মতো আমার বিয়ে হয়েছে। সবাইকে জানাতে পারিনি। শামীম আমার বন্ধু। প্রায় এক যুগ ধরে আমাদের বন্ধুত্বের সম্পর্ক। মাঝখানে আমাদের যোগাযোগ ছিল না। গত বছর আমাদের মধ্যে বেশ ভালো যোগাযোগ হয়। পারিবারিক সম্মতিতে আমরা বিয়ে করেছি।

আমাদের বন্ধু-বান্ধবও এখন অভিমান করে বলছে, “তোরা বিয়ে করলি অথচ আমরা জানলাম না।’ আমি শামীমকে ‘তুই’ বলে ডাকতাম। এখনো ডাকছি। অবশ্য মাঝেমধ্যে ‘তুমি’ বলে ডাকার চেষ্টা করছি।”

প্রশ্ন : বিয়ের পর আত্মীয়-স্বজন, সহশিল্পী ও কাছের বন্ধু-বান্ধবরা শুভকামনা জানাচ্ছে নিশ্চয়ই…

সোনিয়া হোসেন : অনেক শুভেচ্ছা পাচ্ছি। অনেকে আবার মজা করে বলছে, তোমার জামাই এয়ারলাইনসে জব করে ‘বি কেয়ারফুল’। আবার শামীমকে হয়তো কেউ ফোন করে বলছে, তোমার বউ মিডিয়াতে কাজ করে ‘বি কেয়ারফুল’ (হাসি)।

প্রশ্ন : মিডিয়ায় কাজ কি আর করা হবে?

সোনিয়া হোসেন : আসলে বিয়ের পর তেমন কিছু বদলায়নি। শুধু মনে হচ্ছে, আমার বাসা বদল হয়েছে। আমি এখন উত্তরায় আছি। বসুন্ধরা থেকে উত্তরার দূরত্ব খুব বেশিও নয়। আমার শ্বশুড়বাড়ির সবাই অনেক ফ্রেন্ডলি। আমার কাজকে সবাই সম্মান করে। তবে আমি হয়তো আগের মতো টিভি নাটকে অভিনয় করব না। কারণ নাটকে অনেক সময় দিতে হয়। বিশেষ দিনগুলোতে মান সম্মত কিছু কাজ করার ইচ্ছে আছে। আমি ২০০৪ সালে ইংল্যান্ডের এক ভাসির্টি থেকে আইন বিষয়ে পড়াশোনা করেছি। দেশে আসার পর মিডিয়ার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। এখন মাস্টার্স করার চিন্তা করছি।

প্রশ্ন : অভিনয় কম করবেন, আর উপস্থাপনা?

সোনিয়া হোসেন : উপস্থাপনা নিয়মিত করতে চাই। অন্যদিকে, সংসার নিয়েও সুখে থাকতে চাই। দোয়া করবেন যেন সারা জীবন আমাদের ভালো বন্ধুত্ব থাকে। আমরা হয়তো অনেক কিছু পরিকল্পনা করি কিন্তু আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর