,

খালেদা জিয়াকে দ্রুত সাজা দেওয়া সরকারের লক্ষ্য নয় : আইনমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া ১৪টি মামলা রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিশেষ এজলাসে স্থানান্তরের পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

আনিসুল হক বলেন, উভয় পক্ষের নিরাপত্তার জন্যই ওই আদালতে মামলা স্থানান্তর করা হয়েছে। পুরান ঢাকার জজকোর্ট প্রাঙ্গণ একটি জনবহুল ব্যস্ত এলাকা। সেখানে খালেদা জিয়ার যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা যায় না। এ কারণেই উভয় পক্ষের কথা চিন্তা করে এ মামলাগুলো আদালতে স্থানান্তর করা হয়েছে। এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই।

মামলা দ্রুত নিষ্পত্তির উদ্দেশেই এই স্থানান্তর কি না জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘মামলা আইন অনুযায়ী তার নিজস্ব গতিতে চলবে। দ্রুত নিষ্পত্তি করা বা দ্রুত খালেদা জিয়াকে সাজা দেওয়া সরকারের লক্ষ্য নয়। ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য এবং বিচার বিভাগে সরকার কখনো কোনোভাবেই হস্তক্ষেপ করে না।’

এর আগে আইনমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটের স্পিকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আইনের শাসন, সুবিচার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান আইনমন্ত্রী। এ ছাড়া লন্ডনে দুজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী চৌধুরী মঈনুদ্দীন ও আশরাফুজ্জামানকে ফেরত পাঠানোর বিষয়ে প্রতিনিধিদলটির সহযোগিতা চেয়েছেন বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর