,

বুবলি শেষে মিমকে নিয়ে শাকিবের রোমান্স!

news-image

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রতারকা শাকিব খান। হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটি থেকে ‘নোলক’ ছবির শুটিং শেষে পাড়ি জমান ব্যাংককে। উদ্দেশ্য একটাই, শাকিব-বুবলির ‘চিটাইঙ্গা পোয়া, নোয়াখাইল্লা মাইয়া’ ছবির শুটিংয়ের কাজে। গত সপ্তাহে ছবিটির একটি গানের দৃশ্যায়ন হয় সেখানে।

একই কারণে বিদ্যা সিনহা মিমও হাজির হয় সেই শহরে। গত ৫ জানুয়ারি ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন এই নায়িকা। শাকিবের সাথে মিমের কাজটি গানের হলেও এ জুটির ছবি ভিন্ন। ‘আমি নেতা হবো’ ছবির শুটিং প্রায় শেষ, শুধু গানের কাজটি বাকি। আর সেই গানের দৃশ্যায়নের জন্য মিমের ব্যাংককে পাড়ি জমানো। ঢাকা ছাড়ার আগে এমনটাই জানিয়েছেন মিম।

এদিকে জানা যায়, গত ৪ জানুয়ারি বুবলী ও শাকিব তাদের গানের কাজটি শেষ করেছেন। বলা হচ্ছে, ‘চিটাইঙ্গা পোয়া, নোয়াখাইল্লা মাইয়া’ ছবির অন্যতম চমক হলো এ গানটি। যেখানে দু’জনকে পাওয়া যাবে অন্যরকম নাচ আর গেটআপে।

আর চলতি সপ্তাহের পাঁচ দিন চলবে ‘আমি নেতা হব’ ছবির গানের দৃশ্যধারণ। ছবিটি ইতোমধ্যে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। গানটির দৃশ্যায়ন হয়ে গেলে এটি মুক্তির প্রক্রিয়া শুরু হবে বলে জানান পরিচালক।

উত্তম আকাশের পরিচালনায় দুটি ছবির কাজ ব্যাংককে চলছে। ছবিটির প্রযোজনায় আছে শাপলা মিডিয়া।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর