,

শীতজনিত রোগে রামেকে ৪শিশুর মৃত্যু

news-image
পাপন সরকার শুভ্র,রাজশাহী : তীব্র ঠান্ডায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগির সংখ্যা। গত এক সপ্তাহ ধরে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে শীতজনিত রোগি ভর্তির
সংখ্যা। এসব রোগীদের মধ্যে শিশুর সংখ্যা রয়েছে বেশী। এছাড়াও বহির্বিভাগেও বেড়েছে শীতজনিত শিশু রোগি।
সোমবার রামেক হাসপাতালের জরুরী ও বহির্বিভাগ থেকে জানা যায়, গত শনিবার
শীতজনিত রোগে আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় চার শিশু মৃত্যু হয়েছে।
তারা হলো, রাজশাহীর পুঠিয়া থেকে আসা আবু হানিফের চারদিন বয়সী শিশুকন্যা,
পাবনার চাটমোহর থেকে আসা শিমুল ইসলামের আড়াই মাস বয়সী শিশু পিয়াস,
নাটোরের শাহজাহানের তিনদিন শিশুকন্যা এবং নওগাঁর মান্দার সুশীল প্রামানিকের দুই দিন বয়সী শিশু।
রামেক হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ ছানাউল
হক জানান বেশির ভাগ শিশুই শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে।, ৬
জানুয়ারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে চারজন শিশু। এরা
সবাই নবজাতক। তারা নিউমোনিয়া আক্রান্ত হয়েছিল।
হাসপাতারের জরুরী বিভাগ এবং বর্হিবিভাগ থেকে জানা যায়, গত ৩ জানুয়ারী
থেকে সোমবার সকাল পর্যন্ত হাসপাতালে ভর্তিকৃত শিশুর সংখ্যা ২৭১ জন। আর
বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে ৬৬৭ জন শিশু।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে