,

বাগদান সারলেন রণবীর-দীপিকা!

news-image

বিনোদন ডেস্ক : বছর শেষের মুখে ছুটি কাটানোর মেজাজে থাকেন অনেকেই। তার উপরে আবার নতুন বছর শুরু হওয়ার দিন কয়েকের মধ্যেই চলে আসে প্রেমিকার জন্মদিন। ফলে, এই সময়টা রণবীর সিং দীপিকা পাড়ুকোন ছাড়া আর কাউকেই সময় দেন না। দীপিকাও সব কাজের থেকে ছুটি নিয়ে সময় কাটান শুধুই রণবীর সিংয়ের সাথে।

তা, এবারে কেন মলদ্বীপের ছুটিতে হাজির ছিলেন দুই পরিবারেরই অভিভাবকরা? এই প্রশ্নটাই এখন ভাবিয়ে তুলেছে বলিউডকে। এবং, শুরু হয়েছে কানাঘোষা, মালদ্বীপে ছুটি কাটাতে যাওয়ার নাম করে, সবার চোখে ধুলো দিয়ে বাগদান-পর্বটি সেরে ফেলেছেন রণবীর-দীপিকা। ঠিক যেমনটা করেছেন অানুশকা শর্মা আর বিরাট কোহলিও। ছুটি কাটাতে যাচ্ছেন- সবাইকে এটা বলেই তো বিয়ে সেরে ফেললেন তারা!

রণবীর-দীপিকাও সে রকমটাই বললেও খবর যা আসছে, তা ইঙ্গিত করছে বাগদানের দিকেই। কেন না, মাসখানেক আগেই রণবীর সিং তার পরিবারের সাথে হাজির হয়েছিলেন বেঙ্গালুরুতে প্রকাশ পাড়ুকোনের বাড়িতে। সেখানে নাকি ঠিক হয়ে গিয়েছিল দু’জনের বিয়ের তারিখ। এরপর দুই পরিবার একত্রে শুভকাজের ইঙ্গিত দিয়েছে।

অন্যদিকে, দীপিকা আর রণবীরের এই বাগদান পর্ব ঘিরে আরও একটা জোরদার খবর কানে এসেছে। নায়িকার এক ঘনিষ্ঠ বন্ধু এটা মুখ ফসকে বলে ফেলেছেন যে, সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা একটা শাড়ি আর হিরের গয়নার সেট রণবীরের পরিবার থেকে দীপিকাকে উপহার দেওয়া হয়েছে। ভারতীয় বিয়ের বাগদানে বা আশীর্বাদে ছেলের বাড়ি থেকে মেয়েকে যে শাড়ি-গয়না দেওয়া হয়, সে কি কোনো অজানা ব্যাপার?

রণবীর-দীপিকার এই বাগদান সেরে ফেলার নেপথ্যে আরও এক জবরদস্ত ইঙ্গিত রয়েছে। সেটা শাড়ির ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় সংক্রান্ত। ডিজাইনার সম্প্রতি মুম্বাইয়ে যে স্টোরটা খুলেছেন, সেখানকার সব পোশাকই বিশেষ ভাবে বিয়ের কথা মাথায় রেখে তৈরি করা। পোশাক থেকে গয়না থেকে জুতো- সব কিছু ‘সব্যসাচী’ নামের এই দোকানে মেলে যা শুধুই বিয়ের জন্যে মানানসই! এই শুভকাজ ছাড়া অন্য মুহূর্তের উপযোগী পোশাক সব্যসাচী ইদানীং তৈরি করছেনও না!

এবার কী বলবেন?
আমরা বলি কী, খবরটা সাথে নিয়ে অপেক্ষার পালা চলুক! একদিন না এক দিন খবরটা তো জানাবেনই রণবীর-দীপিকা! তখনই সব গুজব কেটে গিয়ে সত্যিটা সামনে চলে আসবে!

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে