,

ধোনির ঘরণী হওয়ার কথা ছিল দীপিকার!

news-image

নিউজ ডেস্ক : ভারতের সফলতম অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির ঘরই নাকি আলোকিত করার কথা ছিল সেলিব্রেটি অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। তবে শেষ পর্যন্ত আর তা হয়ে ওঠেনি।

দেশটির স্থানীয় গণমাধ্যম জানায়, দুজনেই যখন সাফল্যের প্রথম ধাপে পা দেন, তখনই নাকি নিজেদের মধ্যে বোঝাপড়া সারা হয়ে যায়।

সালটা ২০০৭। ফারাহ খান পরিচালিত ‘ওম শান্তি ওম’ সিনেমায় দীপিকার অভিনয় সবারই মন জিতে নেয়। তার কিছু দিন আগেই ধোনির নেতৃত্বে প্রথম টি২০ বিশ্বকাপ জিতে ভারত। দুজনেই তখন সাফল্যের প্রথম ধাপে পা দিয়েছেন। এমনকি তাদের পরস্পরের মধ্যে আলাপ হয়।

শোনা যায়, এর পর দুজনে বেশ কয়েকবার ডেটিংও করেন। এমনকি ডেটিংয়ের ফাঁকে ধোনি দীপিকাকে বিয়ের প্রস্তাবও দেন।

কিন্তু দীপিকা পাড়ুকোনের জীবনে নতুন ভূমিকা নিয়ে আসেন যুবরাজ সিং। যে কারণে শেষ পর্যন্ত আর ধোনির ঘরণী হয়ে উঠেননি দীপিকা।

অবশ্য এ নিয়ে কখনও প্রকাশ্যে কিছু বলেননি ধোনি, দীপিকা বা যুবরাজ।

এখন হ্যাজেল কিচের সঙ্গে সুখে ঘর করছেন যুবি। অন্যদিকে স্ত্রী-কন্যাকে নিয়ে সুখে রয়েছেন ধোনিও। পাশাপাশি রণবীর সিংহের সঙ্গে সম্পর্কে রয়েছেন দীপিকা। কানাঘুষা শোনা যাচ্ছে, খুব শিগগিরি নাকি তাদের এনগেজমেন্ট।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর