,

শৈত্য প্রবাহে কাঁপছে দেশ, কুড়িগ্রামে ৬ জনের মৃত্যু

news-image

সারাদেশে বেশ কিছুদিন ধরে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চলমান এই শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রার নতুন রেকর্ড স্থাপিত হয়েছে। গত এক সপ্তাহের শৈত্যপ্রবাহে কুড়িগ্রামে ৬ জনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার নীলফামারী জেলার সৈয়দপুর ও ডিমলায় সর্বনিম্ন তাপমাত্রা ৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। নীলফামারীতে ২.৯ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের এক কর্মকর্তা জানান, স্বাধীনতার আগে ১৯৬৮ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে সর্বনিম্ন ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এরপর আর কোনদিন তাপমাত্রা এত নিচে নামেনি।

রোববার (৭ জানুয়ারি) দিনাজপুর জেলায় সর্বনিম্ন ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায়, রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৮ ও চট্টগ্রাম বিভাগে সর্বনিম্ন ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। দেশের সব কটি বিভাগেই স্থানভেদে তীব্র, মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহ বইছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর