,

রোহিঙ্গা ক্যাম্পে কাটেনি ডিপথেরিয়া আতঙ্ক

news-image

নিউজ ডেস্ক : মিয়ানমার সেনাবাহিনীর নিধনযজ্ঞের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মাঝে এখন খাদ্য সংকট না থাকলেও ক্যাম্পে ক্যাম্পে বিরাজ করছে ডিপথেরিয়া আতঙ্ক। দেড় মাস আগে থেকে ক্যাম্পগুলোতে ছড়িয়ে পড়েছে ছোঁয়াছে এই রোগ।

দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এই রোগে এ পর্যন্ত ৩০ জন শিশুসহ নারী-পুরুষ মারা গেছেন। রোগী শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৩০০। বাংলাদেশ থেকে প্রায় তিন দশক আগে বিলুপ্ত হওয়া এই রোগ রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ছড়িয়ে পড়ায় রোহিঙ্গা ছাড়াও স্থানীয়দের মাঝে ডিপথেরিয়া আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক আলী হোসেন ও সিভিল সার্জন ডা. আবদুস ছালাম জানিয়েছেন, টিকাদান কর্মসূচির মাধ্যমে এরই মধ্যে ডিপথেরিয়ার মূল ব্যাকটেরিয়া ‘করিনেব্যাকটেরিয়াম ডিপথেরিয়া’ নিয়ন্ত্রণে আনা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় উখিয়ার ৪৮টি ও টেকনাফের ১২টি ভ্রাম্যমাণ ক্যাম্প থেকে রোহিঙ্গাদের মাঝে ডিপথেরিয়ো রোগের প্রতিষেধক টিকা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে ৫ লাখ শিশুকে টিকা দেওয়া হবে। এ জন্য ১২০ জন স্বাস্থ্যকর্মী কাজ করছেন। রোহিঙ্গা ক্যাম্প অধ্যুষিত এলাকার স্থানীয় শিশুদের মাঝেও এই টিকা দেওয়া হবে। এ রোগ ঠেকাতে স্বাস্থ্য বিভাগ ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে।

নেই খাদ্য ও শীতবস্ত্র সংকট : গত বছরের ২৫ আগস্টের পর হতে মিয়ানমার থেকে পালিয়ে আসা ১০ লক্ষাধিক রোহিঙ্গার এখন তেমন কোনো খাদ্য সংকট নেই। এমনকি চলতি শীত মৌসুমে বিপুলসংখ্যক এই রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুর মাঝে প্রয়োজনীয় শীতবস্ত্র বিতরণ ও সরবরাহ করেছে দেশি-বিদেশি বিভিন্ন বেসরকারি সংস্থা এবং দেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। খোঁজ নিয়ে জানা গেছে, কক্সবাজারের কুতুপালং, বালুখালী ও টেকনাফের লেদা এবং মোছনি ক্যাম্পের কোনো কোনো রোহিঙ্গা পরিবারের কাছে ত্রাণের পরিমাণ বেশি হয়ে যাওয়ায় তারা উদ্বৃত্ত চাল-ডাল, ভোজ্যতেল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য খোলাবাজারে সস্তায় বিক্রি করে দিচ্ছেন। তবে এটা বন্ধ করতে এরই মধ্যে স্থানীয় প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করছে। এদিকে উখিয়া ডিগ্রি কলেজ ক্যাম্পাসের সরকারি ত্রাণ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন স্থান থেকে আসা বিভিন্ন সংগঠন ও সেবা সংস্থা ত্রাণ নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ না করে সরাসরি বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে তাদের ত্রাণ বিতরণ করে। ফলে কোনো কোনো ক্যাম্পে ত্রাণের পরিমাণ অতিরিক্ত হয়ে যাওয়ায় তা খোলাবাজারে চলে আসছে।

মিয়ানমার সেনাবাহিনীর ওপর হামলার দায় স্বীকার করল আরসা : মিয়ানমার সেনাবাহিনীর ওপর জঙ্গি হামলা চালানোর দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)। তারা বলেছে, দুই দিন আগে শুক্রবার তারা দেশটির সামরিক বাহিনীর ওপর আরও একটি হামলা চালিয়েছে। উত্তর রাখাইনের মংডু এলাকার একটি গ্রামে চালানো চোরাগোপ্তা এ হামলায় তিনজন আহত হয়েছেন বলে তারা দাবি করেছে। জঙ্গিরা এই হামলার কৃতিত্ব দাবি করলেও আক্রমণের ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) বলছে, মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখায় সামরিক বাহিনীর ওপর তারা সব শেষ এ আক্রমণটি চালিয়েছে। আরসা বলছে, দেশটির নেত্রী অং সান সু চি রাখাইনে সামরিক অভিযান বন্ধের আশ্বাস দেওয়া সত্ত্বেও রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর নিপীড়ন-নির্যাতন অব্যাহত রয়েছে। গতকাল আরসার এক বিবৃতিতে এ হামলার কথা দাবি করে জঙ্গি দলটি সেনাবাহিনীর ওপর আরও হামলা চালানোরও ঘোষণা দিয়েছে। রোহিঙ্গা বিদ্রোহীরা বলছে, বর্তমান পরিস্থিতিতে এ ধরনের হামলা চালানো ছাড়া তাদের কাছে আর কোনো বিকল্প নেই। রোহিঙ্গা বিদ্রোহীরা বলছে, রাষ্ট্রীয় সমর্থনে রোহিঙ্গাদের ওপর যে সন্ত্রাস চলছে, এর বিরুদ্ধে তাদের যুদ্ধ অব্যাহত থাকবে। আরসা বলছে, মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালাচ্ছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে মিয়ানমার সেনাবাহিনী। মিয়ানমার সামরিক বাহিনীর মতে, আরসা একটি ইসলামপন্থি সন্ত্রাসী সংগঠন। আরসার এই বিবৃতি থেকে এটা স্পষ্ট যে, ভবিষ্যতে এ ধরনের আরও হামলা হতে পারে। এর ফলে রাখাইন রাজ্যে সেনাবাহিনীর তত্পরতা আরও বাড়বে এবং মিয়ানমার কর্তৃপক্ষ এ পরিস্থিতিতে চেষ্টা করবে আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ও সংবাদমাধ্যমগুলো যেন সেখানে যেতে না পারে। পরিণতিতে বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে ফিরে যাওয়ার সম্ভাবনা আরও কঠিন হয়ে উঠল। সূত্র : বিবিসি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর