রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিরাটকে ছাড়াই ভারতে ফিরলেন আনুশকা

news-image

বিনোদন ডেস্ক : মধুচন্দ্রিমা শেষ। স্বামী বিরাট কোহলি ব্যস্ত দক্ষিণ আফ্রিকার বোলারদের বাউন্স আর ঘূর্ণি সামলাতে। আনুশকাকে দেওয়ার মতো সময় কই? তাই নিজেকেও ব্যস্ত রাখতে ভারতে ফিরেছেন আনুশকা শর্মা। তাঁর প্রযোজনায় মুক্তির অপেক্ষায় রয়েছে ‘পরী’। এ ছাড়া তাঁর কারণেই আটকে রয়েছে শাহরুখ খান অভিনীত ‘জিরো’ ছবির শুটিং।

মালাবদল করতে গত বছর ডিসেম্বরে ইতালি গিয়েছিলেন আনুশকা। এরপর দিল্লি ও মুম্বাইতে বিবাহোত্তর সংবর্ধনা শেষে বিরাট কোহলির সঙ্গে দক্ষিণ আফ্রিকাগামী বিমানে চড়ে বসেছিলেন তিনি। সেখানে শিখর ধাওয়ানের স্ত্রী আয়েশা, ভুবনেশ্বর কুমারের স্ত্রী নূপুর নগর ও রোহিত শর্মার স্ত্রী রিতিকা সাজদের সঙ্গে বেশ ভালোই সময় কাটিয়েছেন তিনি। এ ছাড়া বিরাটকে নিয়ে অক্ষয় কুমারের সঙ্গেও দুপুরের খাবার খেতে দেখা যায় তাঁকে।

দেশে ফিরেই ‘পরী’র প্রচারে ব্যস্ত হয়ে পড়বেন আনুশকা। ফেব্রুয়ারি মাসের ৯ তারিখ মুক্তি পাচ্ছে ছবিটি। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। পরিচালনা করেছেন প্রসিত রায়। এ ছাড়া তাঁর অপেক্ষায় রয়েছে শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ, পরিচালক আনন্দ এল রায়সহ ‘জিরো’ ছবির গোটা ইউনিট। ফলে তাঁর স্বামী বিরাট কোহলির মতো তাঁর জন্যও অপেক্ষা করছে ব্যস্ততা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা