রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাবাহিনীর কাছ থেকে স্মার্টকার্ড প্রস্তুত করবে ইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : ফরাসি কোম্পানি অবার্থার টেকনোলজিসকে বিদায় করার পর এবার উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড দেশেই প্রস্তুত করবে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত দেশীয় প্রযুক্তি পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি-বিএমটিএফকেই পছন্দ করছে সংস্থাটি।

সূত্রগুলো জানিয়েছে, বিএমটিএফ’র কাছে স্মার্টকার্ড প্রস্তুত করে নিতে নির্বাচন কমিশন এরইমধ্যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে আলোচনার পর্যায়ে রয়েছে পুরো প্রক্রিয়াটি।

২০১৫ সালের ১৪ জানুয়ারি ৯ কোটি নাগরিকের স্মার্টকার্ড সরবরাহে ফরাসি কোম্পানি অবার্থার টেকনোলজিসের সঙ্গে ৭৯৬ কোটি ২৬ লাখ টাকার চুক্তি করে নির্বাচন কমিশন (ইসি)। শর্ত অনুসারে ১৮ মাসের মধ্যে সবগুলো স্মার্টকার্ড তৈরি করে দেওয়ার কথা থাকলেও ৩০ মাসেও পারেনি কোম্পানিটি।

কয়েক দফা সময় বাড়িয়ে অবার্থারের সঙ্গে চুক্তির মেয়াদ করা হয় ২০১৭ সালের জুন পর্যন্ত। সে সময় পর্যন্ত তারা ঢাকায় ফাঁকা কার্ড পাঠায় ছয় কোটি ৬৩ লাখ ৬ হাজার। এর মধ্যে পারসোনালাইজেশন (নাগরিকের তথ্য ইনপুট) করে দেয় এক কোটি ২৪ লাখ কার্ডে। ব্ল্যাংক কার্ড দিতে পারেনি দুই কোটি ৩৬ লাখ ৪ হাজার। কয়েক দফা চিঠি দিয়েও নির্দিষ্ট সময়ে কার্ড দিতে না পারার কারণ জানাতে বলা হয় প্রতিষ্ঠানটিকে। কিন্তু এতে সন্তোষজনক সাড়া না দেওয়ায় চুক্তি ভঙের দায়ে অবার্থারকে জরিমানা করা হয়।

ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ জানান, ফরাসি প্রতিষ্ঠান চুক্তির শর্ত ভাঙায় ৩৫০ কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ফরাসি প্রতিষ্ঠানকে বিদায় করার পর ইসি তার নিজস্ব লোকবল দিয়েই অবার্থারের তৈরি করে দেওয়া ব্ল্যাংক কার্ডগুলোতে নাগরিকের তথ্য ইনপুট করে বিতরণের জন্য প্রস্তুত করে আসছে। কিন্তু এখনো দুই কোটি ৩৬ লাখ ৪ হাজার নাগরিকের ব্ল্যাংক কার্ড তৈরি করা হয়নি। তার ওপর গত কয়েক বছরে ভোটার বেড়েছে ১ কোটি ৪০ লাখ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা