,

সপ্তাহে শত সাইকেল ‘হারায়’ গুগল থেকে

news-image

প্রযুক্তি ডেস্ক : প্রতি সপ্তাহেই গুগল ক্যাম্পাস থেকে হারায় কর্মীদের দেড়শ’ থেকে দুইশ’ সাইকেল।

আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, গুগল কর্মীদের জন্য হলুদ রঙের ফ্রেম, লাল ঝুড়ি আর সবুজ ও নীল চাকার প্রায় ১১০০ সাইকেল রাখে। কর্মীরা যাতে ক্যাম্পাসের এক স্থান থেকে অন্য স্থানে সহজে যেতে পারেন সেজন্য জিবাইকস নামের এই সাইকেলগুলো রাখা হয়।

প্রতিষ্ঠানটির হিসাবমতে, প্রতি সপ্তাহেই ক্যাম্পাস থেকে একশ’ থেকে আড়াইশ’ সাইকেল হারানো যায়। সাধারণত এই সাইকেলগুলোর দাম একশ’ থেকে তিনশ’ ডলার।

এই সাইকেলগুলো স্থানীয় স্কুল, প্রতিবেশীদের উঠান আর খেলাধূলার সরঞ্জাম বিক্রি করে এমন দোকানগুলোয় দেখা যায়। ৫ জানুয়ারি ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে বলা হয়, “সাইকেলগুলোর হারিয়ে যাওয়ার এই ঘটনা সাধারণ চোরদের কাজ নয়।”

এক দশক আগে গুগল সিলিকন ভ্যালিতে প্রথম করপোরেট বাইক কার্যক্রম শুরু করে। এরপর যুক্তরাষ্ট্রেই অ্যাপল, ফেইসবুক, ওয়ালমার্টসহ অন্তত ১৬টি প্রতিষ্ঠান এটি অনুসরণ করে।

প্রতিষ্ঠানটি সম্প্রতি তাদের ১১০০ সাইকেলের প্রায় এক-তৃতীয়াংশ আবারও কিনেছে। জিপিএস ট্র্যাকার থাকা এই সাইকেলগুলো প্রতিদিন গড়ে ১২টি ট্রিপ দেয় বা ছয় মাইল চলে।

এখন পর্যন্ত ঠিক কতগুলো সাইকেল হারানো গিয়েছে তা নিয়ে নিশ্চিত নয় গুগল। চলতি বছর জুলাই থেকে নভেম্বরে গুগল প্রতি সপ্তাহে ৭০ থেকে ১৯০টি হারানো সাইকেল উদ্ধার করেছে, যা ক্যাম্পাস থেকে হারানো সাইকেলের প্রায় দুই-তৃতীয়াংশ।

কর্মীরা তাদের স্মার্টফোনের মাধ্যমে আনলক করতে পারবেন- এমন সাইকেল নিয়েও পরীক্ষা চালানো শুরু করেছে গুগল।

গুগল ব্যবস্থাপকদের তথ্যমতে, সাইকেল চালক গুগল কর্মী কিনা তা বলা যায় না। আর এ কারণে চুরি ঠেকানো কঠিন হয়ে পড়ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর