,

কিপিং গ্লাভস থাকছে মুশফিকের হাতেই

news-image

স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে টাইগারদের ১৬ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন তিন উইকেটরক্ষক-ব্যাটসম্যান। এরা হলেন, মুশফিকুর রহিম, এনামুল হক বিজয় ও মোহাম্মদ মিঠুন।

রোববার (৭ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর দল ঘোষণার সময় সংবাদ মাধ্যম কর্মীরা তার কাছে জানতে চাইলেন এই তিন জনের ভেতরে উইকেটরক্ষকের ভূমিকায় কাকে দেখা যাবে?

সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুশফিককেই এগিয়ে রাখলেন নান্নু, ‘নি:সন্দেহে প্রথম পছন্দ মুশফিকই। আর বিজয় তো বিপিএলেও দেখেছেন খুব বেশি ম্যাচ কিপিং করেনি, বাইরে ফিল্ডিং করেছে। যথেষ্ট ভাল ফিল্ডার সে। মিঠুনের বাইরে ভাল ফিল্ডিং করার সামর্থ আছে। সে হিসেবে ওদের ব্যাটিংটাই প্রথম পছন্দ।’

সংবাদ মাধ্যম কর্মীদের এমন প্রশ্নের কারণও আছে। গেল বছরের সেপ্টেম্বর-অক্টোবরে দ. আফ্রিকা সফরে দুই ম্যাচ সিরিজের টেস্ট ও প্রথম ওয়ানডেতে লাল-সবুজের উইকেট সামলেছেন লিটন দাস। পরে সেই দায়িত্ব মুশফিককে ফিরিয়ে দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

নিয়ম মেনেই স্থানীয় সরকার নির্বাচন হবে

মাঠেই প্রাণ গেল পর্তুগিজ ফুটবলারের

যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

দুই দিনেই ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

বঙ্গভবনে রাষ্ট্রপতি, গার্ড অব অনারে বরণ

নতুন নিষেধাজ্ঞার হুমকিতে তেহরানের ক্ষোভ

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি