,

আবার প্রধানমন্ত্রী হচ্ছেন মাহাথির?

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ৯২ বছর বয়সে আবারও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী পদে নির্বাচন করতে যাচ্ছেন মাহাথির মোহাম্মদ। রোববার তাকে প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা করে, দেশটির বিরোধী জোট।

আগস্টের মধ্যে মালয়েশিয়ায় সাধারণ নির্বাচন হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। বিরোধী জোট জয় পেলে, মাহাথির-ই হবেন বিশ্বের সবচেয়ে প্রবীণ সরকারপ্রধান। ১৯৮১ সাল থেকে টানা ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির। দেশটির উন্নয়নের রূপকার হিসেবে বিবেচনা করা হয় তাকে। ক্ষমতা ছাড়ার পর কিছুদিন রাজনীতি থেকে দূরে ছিলেন তিনি। কিন্তু গত কয়েক বছরে প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বড় সমালোচকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন মাহাথির।

বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম কারাগারে থাকায়, বর্তমান প্রধানমন্ত্রী নজিব রাজাকের সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবা হচ্ছে মাহাথিরকে। অবশ্য, বিরোধী জোটের দাবি, সমঝোতার ভিত্তিতে নির্বাচনের লড়াইয়ে নামতে রাজি হয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। বিরোধীরা জয় পেলে, জরুরি ভিত্তিতে আনোয়ার ইব্রাহিমকে সাধারণ ক্ষমা করা হবে। ফলে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে ভূমিকা পালনের আবেদন জানাতে পারবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর